AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: বিকেলে ফেসবুকেই লাইভ করুন, রাস্তায় বেরোতে হবে না: শুভেন্দু

Suvendu Adhikari Hits Back at Mamata Banerjee: মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, "এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় টাকা পাঠানো হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন মহিলার অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম উপভোক্তা রয়েছেন ১৯ লক্ষ ২০ হাজার। যাঁরা যোগ্য, তাঁরা হিন্দু কী মুসলিম, বিজেপি কী তৃণমূল, তাঁরা পেয়েছেন। উনি পারবেন কী দেখাতে এসব করে।"

Suvendu Adhikari: বিকেলে ফেসবুকেই লাইভ করুন, রাস্তায় বেরোতে হবে না: শুভেন্দু
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 24, 2026 | 10:18 PM
Share

কলকাতা: সাংবাদিকদের মুখোমুখি না হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ফেসবুক লাইভ করেন। সোমবার সেই ফেসবুক লাইভেই বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন। অন্নপূর্ণা যোজনা থেকে বিভিন্ন ইস্যুতে বর্তমান সরকারকে নিশানা করেন। তারপরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনায় কত জন টাকা পেয়েছেন, সেই হিসেব দিলেন। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশে বর্তমান মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আপনি ফেসবুক করুন বিকেলবেলায়। রাস্তায় বেরোতে হবে না।”

এদিন মমতা অভিযোগ করেন, অন্নপূর্ণা যোজনায় বর্ণ দেখে টাকা দেওয়া হচ্ছে। তারই জবাব দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় টাকা পাঠানো হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন মহিলার অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম উপভোক্তা রয়েছেন ১৯ লক্ষ ২০ হাজার। যাঁরা যোগ্য, তাঁরা হিন্দু কী মুসলিম, বিজেপি কী তৃণমূল, তাঁরা পেয়েছেন। উনি পারবেন কী দেখাতে এসব করে।” এরপরই তিনি বলেন, “এতবড় সিস্টেম, ভুলভ্রান্তি হতে পারে। এর জন্য পোর্টাল চালু করেছি। সাড়ে ৪ লক্ষ মহিলা আবেদনও করে দিয়েছেন।”

‘বিকেলে ফেসবুকেই লাইভ করুন, রাস্তায় বেরোতে হবে না’-

মমতাকে নিশানা করে শুভেন্দু বলেন, “ফেসবুকেই থাকুন আপনি বিকেলবেলা। আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন, তার ব্যবস্থাও আমি করব। আপনি বারুইপুর নিয়ে খেলতে গিয়েছিলেন। গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। বিশ্রাম করুন। অনেক বয়স হয়েছে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “অনেককিছু বাকি আছে তো। ১১০ দিনে সব চাইলে হয় নাকি। ওটা তো অনেক বড় কাজ। দুর্নীতিগ্রস্ত পিসি-ভাইপো। তাঁদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে শুধু উন্নয়ন, ভাতার জন্য নয়। চোরেদের চরমতম শিক্ষা-শাস্তি দেওয়া। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা। সেই সম্পত্তি নিলাম করা। নিলামের টাকা সরকারি কোষাগারে জমা করা। অনেকগুলো এজেন্ডা দিয়েছে। ৬০ মাসের জন্য জিতিয়েছেন। সবে তো ১১০ দিন হয়েছে।”

চিনির দাম বৃদ্ধি নিয়ে এদিন শুভেন্দু বলেন, “চিনির দাম ২ সপ্তাহ আগে ঠিকই ছিল। ৪৮ টাকা ছিল। তারপর ৫৮ হয়। আর ২-৩ দিন আগে ৬৮ হয়েছে। এটা ঠিক হয়ে যাবে। লিকেজ কোথায় রয়েছে, আমরা পেয়ে গিয়েছি। কন্ট্রোল করে ফেলব।”

Follow Us