AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আসছে ‘কৃশ ৪’, নতুন ছবির ঘোষণা করলেন হৃতিক রোশন

‘কৃশ’ ছবিটির একটি বিশ্বজনীন আবেদন ছিল। অনেক কিছুই এই ছবির মাধ্যমেই প্রথম দেখেছিলেন দর্শক।

আসছে 'কৃশ ৪', নতুন ছবির ঘোষণা করলেন হৃতিক রোশন
হৃতিক রোশন।
| Edited By: | Updated on: Jun 23, 2021 | 7:56 PM
Share

বলিউডের সুপারহিরোদের তালিকা তৈরি করতে গেলে প্রথম সারিতেই থাকবে হৃতিক রোশনের নাম। সৌজন্যে তাঁর জনপ্রিয় ছবি ‘কৃশ’। এ ছবি যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনার জন্য সুখবর। ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির কথা ঘোষণা করলেন অভিনেতা স্বয়ং।

সোশ্যাল মিডিয়ায় হৃতিক একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। কৃশ ৪’। হ্যাশট্যাগ হিসেবে ‘ফিফটিন ইয়ারস অফ কৃশ’ এবং ‘কৃশ ৪’ ব্যবহার করেছেন তিনি।

‘কৃশ’ ছবিটির একটি বিশ্বজনীন আবেদন ছিল। অনেক কিছুই এই ছবির মাধ্যমেই প্রথম দেখেছিলেন দর্শক। আগে দেখা যায়নি, এমন অনেক জায়গায় শুটিংয়ের সৌজন্যে সে সব জায়গা দেখতে পেয়েছিলেন দর্শক। হৃতিকের লার্জার দ্যান লাইফ, সুপারহিরোর চরিত্র সব বয়সী দর্শকের পছন্দ হয়েছিল। তবে নতুন ছবিটি কে পরিচালনা করবেন, কাস্ট লিস্ট, কিছুই এখনও খোলসা করেননি হৃতিক। বলিউডের অন্দরের খবর, লকডাউন পরবর্তী সময় পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই নতুন ছবি নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন নির্মাতারা।

আরও পড়ুন, ‘শাবানা, স্মিতা, দীপ্তিরাই সুযোগ পেত, আমি পাইনি, কারণ…’ বিস্ফোরক নীনা

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী