Milind Soman: সিটি স্ক্যান করাতে হল মিলিন্দ সোমনকে, কেমন আছেন অভিনেতা?

Milind Soman: বয়স ৫৫। কিন্তু মিলিন্দ সোমনকে দেখে তা বোঝার উপায় নেই। বয়স তাঁর কাছে নিতান্তই একটা সংখ্যা মাত্র। যেভাবে তিনি নিজেকে ফিট রেখেছেন, তা ঈর্ষণীয়।

Milind Soman: সিটি স্ক্যান করাতে হল মিলিন্দ সোমনকে, কেমন আছেন অভিনেতা?
হাসপাতালে মিলিন্দ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 17, 2021 | 11:12 PM

হাসপাতালের পোশাকে হাসপাতালের ভিতরে বসেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করলেন মডেল তথা অভিনেতা মিলিন্দ সোমন। সিটি স্ক্যান করাতে হল, নিজেই জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই এই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা। মিলিন্দ কেমন আছেন, সেই খোঁজ নিতে শুরু করেন সকলে। যদিও ভাল আছেন বলে মিলিন্দ নিজেই জানিয়েছেন।

এই ছবি শেয়ার করে মিলিন্দ লিখেছেন, ‘বেঙ্গালুরু থেকে সিটি স্ক্যান করালাম ব্লকেজ আছে কি না দেখার জন্য। সব নর্মাল। প্রতিনিয়ত স্ক্রিনিং জরুরি। কিন্তু দুটো স্ক্রিনিংয়ের মাঝে কী করছ, সেটা আরও বেশি জরুরি। ভাল খাদ্যাভ্যাস, শরীরচর্চা, ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারলে প্রত্যেকটা স্ক্রিনিংয়েই বডি ফাংশন স্বাভাবিক থাকবে, তা আপনার যতই বয়স হোক না কেন…।’

বয়স ৫৫। কিন্তু মিলিন্দ সোমনকে দেখে তা বোঝার উপায় নেই। বয়স তাঁর কাছে নিতান্তই একটা সংখ্যা মাত্র। যেভাবে তিনি নিজেকে ফিট রেখেছেন, তা ঈর্ষণীয়। নিয়মিত শরীরচর্চায় নিজেকে সুস্থ রেখেছেন এই মডেল অভিনেতা। শরীরচর্চার নানা ছবি, ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই সংক্রান্ত টিপসও শেয়ার করেন।

কিন্তু শুধুমাত্র শরীরচর্চাতে তো এই চেহারা তৈরি করা সম্ভব নয়। তার সঙ্গে প্রয়োজন সঠিক ডায়েট। মিলিন্দ জানিয়েছেন, ঘুম থেকে ওঠার পর ঘরের উষ্ণতার ৫০০ মিলিলিটার জল পান করে দিন শুরু করেন। সকাল ১০টা নাগাদ ব্রেকফাস্ট। বাদাম, একটি পেঁপে, একটি তরমুজ, যে কোনও মরসুমি ফল, আমও হতে পারে, গোটা চারেক খেয়ে ফেলেন। দুপুর দু’টো নাগাদ লাঞ্চ। সাধারণত দুপুরে চাল, ডাল, সবজি মেশানো খিচুড়ি তাঁর প্রিয়। সঙ্গে দুই চামচ বাড়িতে তৈরি ঘি। ভাত না খেলে ৬টি রুটি। সঙ্গে সবজি এবং ডাল। মাসে একবার এক সঙ্গে চিকেন বা মাটনের ছোট একটি টুকরো, অথবা একটি ডিম। বিকেল পাঁচটা নাগাদ কোনও কোনও দিন এক কাপ চা খান তিনি। সন্ধে সাতটায় ডিনার। এক প্লেট সবজি অথবা ভাজা। খুব খিদে পেলে অল্প খিচুড়ি। ঘুমোতে যাওয়ার আগে গরম জলে হলুদ এবং গুড় দিয়ে খান মিলিন্দ।

মিলিন্দ জানিয়েছেন, যে কোনও রকম প্যাকেটজাত খাবার থেকে দূরে থাকেন তিনি। কোনও সফট ড্রিঙ্ক খান না। বছরে একদিন হয়তো মদ্যপান করেন। পরিমাণ মতো জল খান। আর এতেই সুস্থ, সুন্দর রয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় মিলিন্দ সোমন এবং অঙ্কিতা কোনওয়ারের জুটি। পেশাগত খবর হোক বা ব্যক্তিগত অনুষঙ্গ, চর্চায় থাকেন এই জুটি। অঙ্কিতার সঙ্গে মিলিন্দের বয়সের পার্থক্য অনেকটাই। প্রায় ২৯ বছর। তাই বিয়ের সময় চর্চায় ছিল এই জুটির বয়স। রীতিমতো ট্রোলড হতে হয় তাঁদের। ট্রোলিংয়ে যদিও কোনওদিনই পাত্তা দেন না মিলিন্দ। তাঁরা দুজনেই ফিটনেস ফ্রিক। কখনও দৌড়, কখনও বা যোগার ভিডিও তাঁরা শেয়ার করেন সোশ্যাল ওয়ালে। ফিটনেস রুটিনে কখনও বা তাঁদের সঙ্গী মিলন্দের মা ঊষা সোমনও।

আরও পড়ুন, তিন মাসের বেশি সময় কেন ‘শিক্ষিকা’ স্বাগতার সঙ্গে দেখা করতে পারেনি ‘ছাত্রী’ হিয়া?

আরও পড়ুন, আমার আর কালিকাপ্রসাদের মধ্যে শিক্ষার আদান-প্রদান চলতেই থাকত…: ঋতচেতা গোস্বামী

আরও পড়ুন, ‘‘আমার কাছে গান শিখতে এসে বাচ্চাগুলোর যদি মনুষ্যত্ব জন্মায়, তা হলে আমি অনেক বেশি খুশি হই: লোপামুদ্রা মিত্র

আরও পড়ুন, আমাকে ইন্ডাস্ট্রিতেও স্নব ভাবে সবাই, স্টুডেন্টরাও হয়তো প্রথমে তাই-ই ভাবত: সোমলতা আচার্য চৌধুরি

Loading...
Unable to load recommendations.
Follow Us