AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vicky Kaushal: আটকে গেল ‘দ্য ইম্মটাল অশ্বত্থামা’র শুটিং, মন ভাঙল ভিকির

সংবাদ মাধ্যমকে ভিকি বলেছেন, "ছবি তৈরির জন্য আদর্শ সময় পাওয়া যাবে। মন খারাপের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সময়ে ছবি তৈরি হোক।"

Vicky Kaushal: আটকে গেল 'দ্য ইম্মটাল অশ্বত্থামা'র শুটিং, মন ভাঙল ভিকির
'দ্য ইম্মর্টাল অশ্বত্থামা'-এ ভিকি কৌশল
| Edited By: | Updated on: Oct 04, 2021 | 10:40 PM
Share

বলি অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, ভিকি কৌশল অভিনীত ছবি ‘দ্য ইম্মটাল অশ্বত্থামা’ তৈরি নাকি আটকে যাচ্ছে বাজেটের কারণে। ‘উরি’ ছবিতে অভিনয় করার পর সুনাম কুড়িয়েছেন ভিকি ও পরিচালক আদিত্য ধর দু’জনেই। ‘দ্য ইম্মটাল অশ্বত্থামা’ আদিত্যর পরিচালনাতেই তৈরি হচ্ছে। পরিচালকের সঙ্গে ভিকির এটি দ্বিতীয় ছবি। প্রযোজকের নাম রনি স্ক্রুওয়ালা।

রনিই নাকি চাইছেন ছবি তৈরির কাজ এখন বন্ধ থাকুক। টিমের কেউই বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন না একেবারে। ভিকি যদিও প্রশ্ন উত্থাপন করে বলেছেন ছবি তৈরির ভাল সময় নিশ্চয়ই পাওয়া যাবে।

সংবাদ মাধ্যমকে ভিকি বলেছেন, “ছবি তৈরির জন্য আদর্শ সময় পাওয়া যাবে। মন খারাপের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সময়ে ছবি তৈরি হোক। ছবিটি তৈরি করার জন্য সঠিক সময় বেছে নিতে হবে। সেই সময়ের অপেক্ষায় আছি আমরা।”

২০২১ সালের এপ্রিল মাসে শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘দ্য ইম্মট্যাল অশ্বত্থামা’র। কিন্তু প্যান্ডেমিকের কারণে সেটা আর হয়নি। পিছিয়ে যায় শুটিং। ‘মহাভারত’ মহাকাব্যের অশ্বত্থামার চরিত্রে অভিনয় করার কথা ছিল ভিকির। চরিত্রটির জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছেন ভিকি। অনেক ধরনের অ্যাকশন শিখেছেন তিনি। শরীর তৈরি করেছেন।

১৬ অক্টোবর মুক্তি পাবে ভিকি অভিনীত ও সুজিত সরকার পরিচালিত ছবি ‘সর্দার উধাম’। স্বাধীনতা সংগ্রামী সর্দার উধাম সিংয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিকিকে। সিনেমা হলে নয়, ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেই।

আরও পড়ুন: Kareena-Soha: এক গ্লাস জলে মুরগি ধুয়ে খেয়েছিলেন সোহা, করিনার ‘কুল’ লেগেছিল

আরও পড়ুন: Swastika Mukherjee: টুটি ফ্রুটি আইসক্রিম খেতে গিয়ে মারপিট করতেন স্বস্তিকা, নিজেই স্বীকার করলেন সেই কথা 

আরও পড়ুন: Gurmeet-Debina: ১০ বছর পর বাঙালি স্টাইলে ফের বিয়ে করলেন এই দুই তারকা

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট