Kangana Ranaut: সৌরভ দাসকে বার বার কেন আক্রমণ করছেন কঙ্গনা? ‘ককরোচ’ নিজেই কারণ জানালেন
Saurav das hits back at Kangana: ‘সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস’ (CJP)-এর মুখপাত্র সৌরভ দাসের মধ্যকার বাকযুদ্ধ এবার চরম আকার ধারণ করল। সম্প্রতি কঙ্গনা ইনস্টাগ্রামে সৌরভকে ‘অকর্মণ্য’ ও ‘বেকার’ বলে কটাক্ষ করেছিলেন। এবার সাংবাদিক বরখা দত্তের ‘মোজো স্টোরি’ (Mojo Story)-কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন এই সিজেপি নেতা।

বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং ‘সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস’ (CJP)-এর মুখপাত্র সৌরভ দাসের মধ্যকার বাকযুদ্ধ এবার চরম আকার ধারণ করল। সম্প্রতি কঙ্গনা ইনস্টাগ্রামে সৌরভকে ‘অকর্মণ্য’ ও ‘বেকার’ বলে কটাক্ষ করেছিলেন। এবার সাংবাদিক বরখা দত্তের ‘মোজো স্টোরি’ (Mojo Story)-কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন এই সিজেপি নেতা।
কঙ্গনার মন্তব্যের জবাবে সৌরভ বলেন, তাঁর বন্ধুরা অবাক হয়ে ভেবেছিলেন কেন কঙ্গনা হঠাৎ তাঁর পিছু নিচ্ছেন! সৌরভের কথায়, “আমার এক বন্ধু তো মজা করেই বলল— আমাকে নাকি দেখতে খানিকটা তরুণ বয়সের হৃতিক রোশনের মতো, হয়তো সেই কারণেই কঙ্গনা আমার পেছনে লেগেছেন!” সৌরভের এই মন্তব্যে মূলত ২০১৬ সালের বহুচর্চিত ‘হৃতিক-কঙ্গনা’ বিতর্কই নতুন করে উসে উঠেছে, যখন এক সাক্ষাৎকারে হৃতিককে ‘সিলি এক্স’ বলে সম্বোধন করেছিলেন কঙ্গনা।
তবে ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, “আমার সঙ্গে ওঁর কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। দেশে এখন আলোচনার সংস্কৃতি কমে গিয়ে কেবল কাদা ছোড়াছুড়ি হচ্ছে। আমাদের উচিত শালীনতা ও মর্যাদা বজায় রেখে মুখোমুখি কথা বলা।”
একইসঙ্গে কঙ্গনার ‘জেন জি’ (Gen Z) বা নতুন প্রজন্মকে নিয়ে করা মন্তব্যেরও কড়া সমালোচনা করেন সৌরভ। সাংসদ হিসেবে অভিনেতার শব্দচয়ন সম্পর্কে সতর্ক হওয়া উচিত জানিয়ে তিনি বলেন, “নিজের শব্দ চয়নে যত্নশীল হন। নিজের ভেতরের হতাশা এভাবে ব্যক্ত করবেন না। এমন কথাবার্তা কোনও মানসিকভাবে সুস্থ ব্যক্তির মতো শোনায় না। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কথা বলার আগে ভাবা উচিত। কাউকে এভাবে অনাদর বা অপমান করা যায় না।”
কঙ্গনা যদি কখনও কফির জন্য আমন্ত্রণ জানান, তবে কি তিনি দেখা করবেন? প্রশ্নের উত্তরে সৌরভ জানান, তিনি বা তাঁর সংস্থা কোনও বিজেপি নেতা বা সরকারের ওপর রাগ পুষে রাখেননি। তাঁরা সবসময়ই সুস্থ সংলাপে বিশ্বাসী।
