AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নচিকেতাকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় , গায়ককে কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী?

মঙ্গলবার গায়ককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পৌঁছে নচিকেতার কুশল সংবাদ নেওয়ার পাশাপাশি চিকিৎসকের সঙ্গে আলাদা করে কথাও বলেছেন তিনি। জানতে চেয়েছেন, চিকিৎসার খুঁটিনাটিও। দিদির মতো নচিকেতাকে শরীরের যত্ন নেওয়ার জন্য মৃদু শাসনও করেছেন মমতা।

নচিকেতাকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় , গায়ককে কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী?
| Updated on: Dec 09, 2025 | 6:10 PM
Share

শুক্রবার রাত থেকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জানা গিয়েছে, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে। দ্রুত তাঁর অস্ত্রোপচার করা হয়। নচিকেতার হার্টে দুটো স্টেন্টও বসানো হয়েছে। তবে এখন নচিকেতার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল। মঙ্গলবার গায়ককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পৌঁছে নচিকেতার কুশল সংবাদ নেওয়ার পাশাপাশি চিকিৎসকের সঙ্গে আলাদা করে কথাও বলেছেন তিনি। জানতে চেয়েছেন, চিকিৎসার খুঁটিনাটিও। দিদির মতো নচিকেতাকে শরীরের যত্ন নেওয়ার জন্য মৃদু শাসনও করেছেন মমতা।

সূত্রের খবর অনুযায়ী, শনিবার হার্টের সমস্যার কারণে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় নচিকেতাকে। যদিও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই চিকিৎসক সূত্রে খবর। অসুস্থতার কারণে গত কয়েকদিনের নির্ধারিত অনুষ্ঠানের সময়সূচি বাতিল করা হয়েছিল এবং তিনি বাড়িতে বিশ্রামেই ছিলেন। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা গিয়েছে, গায়কের অ্যাঞ্জিওপ্লাস্ট হয়েছে। হার্টে স্টেন্ট বসেছে। তবে বর্তমানে তিনি বিপদমুক্ত। ২ দিন হাসপাতালেই রাখা হবে তাঁকে।

এই মুহূর্তে নচিকেতার পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ্যে আনা হয়নি। তবে খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। কিছুদিন বিশ্রামের পর আবারও মঞ্চে ফিরবেন গায়ক, এই অপেক্ষাই এখন বর্তমান।

Follow Us
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের
বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের
জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি
জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি