AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Excise Duty: এইসব পণ্যে লাগবে না আবগারি শুল্ক, যুদ্ধের আঁচ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে কেন্দ্রের আরও বড় পদক্ষেপ

Iran War: অর্থ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার সঙ্কট এবং তার কারণে বৈশ্বিক সরবরাহ চেইন বিঘ্নিত হয়েছে, তার কারণে কেন্দ্রীয় সরকার ক্রিটিকাল পেট্রোকেমিক্যাল প্রোডাক্টের উপরে কাস্টম ডিউটি বা আবগারি শুল্ক প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সাময়িক স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত।  

Excise Duty: এইসব পণ্যে লাগবে না আবগারি শুল্ক, যুদ্ধের আঁচ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে কেন্দ্রের আরও বড় পদক্ষেপ
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Apr 02, 2026 | 1:20 PM
Share

নয়া দিল্লি: ইরান-আমেরিকার যুদ্ধ। চাপ বাড়ছে গোটা বিশ্বের উপরই। জ্বালানি সঙ্কট ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের যাতে ঘাটতি না দেখা দেয়, তার জন্য একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। এবার পেট্রোকেমিক্যাল পণ্যের সরবরাহ বজায় রাখতে আবগারি শুল্ক প্রত্য়াহার করে নিল সরকার।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পেট্রোকেমিক্যাল কাঁচামাল ও অন্যান্য পণ্য যেমন প্লাস্টিক, প্যাকেজিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, অটোমেটিভ পার্টসের মতো সামগ্রী যে যে শিল্পে ব্যবহার হয়, তাদের এই সঙ্কটকালে সহায়তার জন্য আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি প্রত্যাহার করে নেওয়া হল। আগামী ৩০ জুন পর্যন্ত শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার সঙ্কট এবং তার কারণে বৈশ্বিক সরবরাহ চেইন বিঘ্নিত হয়েছে, তার কারণে কেন্দ্রীয় সরকার ক্রিটিকাল পেট্রোকেমিক্যাল প্রোডাক্টের উপরে কাস্টম ডিউটি বা আবগারি শুল্ক প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সাময়িক স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত।

কী কী পণ্যের আবগারি শুল্কে ছাড় দেওয়া হচ্ছে?

  • অ্যানহাইড্রাস অ্যামোনিয়া
  • মেথানল
  • টলিইন
  • স্টাইরিন
  • ভিনাইল ক্লোরাইড মোনোমের
  • মনোইথালিন গ্লাইকল
  • ফেনল
  • অ্যাসেটিক অ্যাসিড
  • পিউরিফাইড টেরেপথালিক অ্যাসিড
  • পলিইথালিন
  • পলিপ্রপিলিন
  • পলিভিনাইল ক্লোরাইড
  • পলিথেলিন টেরেপ্যাথেলেট চিপ
  • অ্যাক্রোনিট্রাইল-বুটাডিন-স্টাইরেন
  • পলিকার্বনেট
  • এপোক্সি রেজিন
  • পলিইউরেথানেস
  • ফর্মালডিহাইড ডেরিভেটিভ

Follow Us