AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalighat: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে প্রবল উত্তেজনা, গাড়ি বদলাতে হল অমিত শাহকে

Bhabanipur: বৃহস্পতিবার ভবানীপুরে মনোনয়ন জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই উপলক্ষেই এদিন রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করে তাঁরা মনোনয়ন জমা দিতে যান তাঁরা। সেই রোড শো চলাকালীন কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা।

Kalighat: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে প্রবল উত্তেজনা, গাড়ি বদলাতে হল অমিত শাহকে
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 02, 2026 | 1:23 PM
Share

কলকাতা: টানটান উত্তেজনা ভবানীপুরে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির ঠিক সামনে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। কার্যত ঘিরে ফেলে পুলিশ। কনভয় থেকে নেমে যেতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ছোট গাড়িতে উঠে সংশ্লিষ্ট রাস্তা পেরতে হয় তাঁকে।

বৃহস্পতিবার ভবানীপুরে মনোনয়ন জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই উপলক্ষেই এদিন রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করে তাঁরা মনোনয়ন জমা দিতে যান তাঁরা। সেই রোড শো চলাকালীন কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা। তাঁদের হাতে ছিল কালো পতাকা। অন্যদিকে, পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা।

অমিত শাহের রোড শো যখন ঠিক মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে চলে আসে, তখন পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। অমিত শাহের কনভয় এগোতেই জুতো ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে কনভয় থেকে নেমে যেতে হয় অমিত শাহকে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে কনভয় থেকে নেমে ছোট গাড়িতে উঠে বাকি রাস্তা যেতে হয় অমিত শাহকে।

Follow Us