AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026 Live: কালিয়াচক কাণ্ডে CBI বা NIA তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

| Edited By: | Updated on: Apr 02, 2026 | 11:23 AM
Share

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: এ দিকে,মালদহে দফায়-দফায় চলছে বিক্ষোভ। কালিয়াচকের ঘটনার পর আজ ফের সকাল থেকে উত্তপ্ত সেই জেলা। এবার মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সামনে বাড়ছে উত্তেজনার পারদ। “আগে ভোটার, পরে ভোট” স্লোগান তুলে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। আজ নজর থাকছে এই সব খবরে।

West Bengal Election 2026 Live: কালিয়াচক কাণ্ডে CBI বা NIA তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টImage Credit: Tv9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 02 Apr 2026 10:55 AM (IST)

    বাংলায় ভিডিয়ো বার্তা লিয়েন্ডার পেজ়ের

    বাংলার সঙ্গে লিয়েন্ডার পেজ়ের আত্মিক যোগ কতটা তা মনে করিয়ে দিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবার বাংলায় বার্তা দিয়ে নিজেকে আরও একবার বাংলার সন্তান, মাটির ছেলে বলে দাবি করলেন লিয়েন্ডার। তিনি আরও জানান, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন লিয়েন্ডার পেজ়। ভিডিয়োর শুরুতে বাংলাতেই কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। বাংলার মাটিতে তাঁর যে স্মৃতি রয়েছে, তা ভিডিয়োতে উল্লেখ করেছেন লিয়েন্ডার। বাঙালি হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। শুরুতেই মধুসূদন দত্তের বঙ্গভাষা নামে একটি কবিতার লাইন তুলে ধরেন, বলেন, “কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন। মাইকেল মধুসূদন দত্তের এই অমোঘ বাণী আজ যেন নতুন করে অনুভব করলাম। আমি একজন গর্বিত বাঙালি।”

  • 02 Apr 2026 10:32 AM (IST)

    মনোনয়ন জমার আগে গুরুদ্বারে মাথা ঠেকালেন শুভেন্দু

    আজ মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    মনোনয়ন জমার আগে ভবানীপুরের গুরুদ্বারে প্রার্থনায় শুভেন্দু। রয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষপুর।

    এরপর লক্ষ্মী-নারায়ণ মন্দিরে পুজে দেবেন। তারপর হাজরা মোড়ে যাবেন। অমিত শাহের সঙ্গে রোড শো করবেন। পরবর্তীতে মনোনয়ন জমা দেবেন।

  • 02 Apr 2026 10:21 AM (IST)

    ন্যানো গাড়িতে চেপে প্রচার সিপিএম প্রার্থীর

    আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অভিনব প্রচার কৌশল নিয়েছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ।

    নিজের পুরনো ‘ন্যানো’ গাড়ি চালিয়ে এলাকায় জনসংযোগ করছেন তিনি। পাশাপাশি বাম আমল ফিরলে পুনরায় কল-কারখানা গড়ে তোলার আশ্বাস দিচ্ছেন সাধারণ মানুষকে।

    পেশায় ব্যবসায়ী জীবানন্দ সিংহের রাজনৈতিক জীবন শুরু ১৯৮০ সালে বাম ছাত্র রাজনীতির মাধ্যমে। পরবর্তীতে যুব রাজনীতির পাশাপাশি বর্তমানে তিনি বাম শ্রমিক সংগঠনের দায়িত্বে রয়েছেন। ১৯৯৮ সালে রায়গঞ্জের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। এলাকায় ‘জীবু দা’ নামেই পরিচিত এই প্রার্থী।

  • 02 Apr 2026 10:16 AM (IST)

    সিউড়িতে পুলিশকে বেধড়ক মার, ঘাড় ধরে মহিলাদের গাড়িতে তুলল বাহিনী

    রাস্তা তৈরিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ধুন্ধুমার কাণ্ড বীরভূমের সিউড়িতে। জানা যাচ্ছে, কাঁকুড়িয়া গ্রামের রাস্তা তৈরিকে কেন্দ্র করে শুরু হয় ইট বৃষ্টি। পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়ার অভিযোগ। থমথমে গোটা এলাকা।

    পুলিশ সূত্রে খবর, কাঁকুড়িয়া গ্রামে রাস্তা তৈরি নিয়ে আগে থেকেই একটি সমস্য়া চলছিল। সেই জমি বিবাদের মধ্যেই রাস্তা নির্মাণকারী সংস্থা আবার জেসিবি চালিয়ে দেয়। সেই নিয়ে গ্রামবাসীদের সঙ্গে নির্মাণকারী সংস্থার মধ্যে বচসা তৈরি হয়। তা পৌঁছয় বিবাদ ও পরে হাতাহাতিতে। প্রাথমিকভাবে খবর পেয়ে সিউড়ি থানার আইসি শৈলেন্দ উপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়।

  • 02 Apr 2026 10:15 AM (IST)

    বিচারকদের গাড়ি হামলা

    দফায়-দফায় উত্তেজনা। এসআইআর-এ নাম বাদ পড়ায় মালদহের একাধিক জায়গায় বিক্ষোভ ভয়াবহ আকার নেয় বুধবার।

    সাত বিচারককে আটকে রাখার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরে মধ্যরাতে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও পুলিশের কনভয়ে হামলার চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে।

    সংশ্লিষ্ট ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেছে সংবাদ সংস্থা পিটিআই। যেখানে দেখা যাচ্ছে,পুলিশের গাড়ির সিটে পড়ে রয়েছে কাচ। গোটা ঘটনার রিপোর্ট চাইল কমিশন।

    বিস্তারিত পড়ুন: Malda SIR Protest: মধ্যরাতে ৭ বিচারককে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও মালদহে পুলিশের কনভয়ে পাথর ছোড়ার অভিযোগ, ভেঙেচুড়ে একশা গাড়ির কাচ

  • 02 Apr 2026 10:13 AM (IST)

    উত্তরবঙ্গে সড়ক পথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন

    ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের অবস্থান বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়ছে মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সামনে। গতকাল কালিয়াচকের পর নতুন করে উত্তপ্ত এবার নারায়ণপুর

    “আগে ভোটার, পরে ভোট” স্লোগান তুলে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। এর জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের যোগাযোগ কার্যত স্তব্ধ।

    এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন পুরাতন মালদা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এলাকায় এখনও উত্তেজনা বজায় রয়েছে।

Live Assembly Election 2026 News Updates in Bengali: রাজ্যে এসেছেন অমিত শাহ। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসাবে আগেই মনোনয়ন দাখিল করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করবেন। শুভেন্দু ছাড়াও আরও একাধিক বিজেপি প্রার্থী রোড শো করবেন। শুভেন্দুর মনোনয়ন জমায় উপস্থিত থাকছেন অমিত শাহ।

আজ নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন। মালদহেও একটি সভা রয়েছে তাঁর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় জনসভা করবেন।

এ দিকে,মালদহে দফায়-দফায় চলছে বিক্ষোভ। কালিয়াচকের ঘটনার পর আজ ফের সকাল থেকে উত্তপ্ত সেই জেলা। এবার মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সামনে বাড়ছে উত্তেজনার পারদ। “আগে ভোটার, পরে ভোট” স্লোগান তুলে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। আজ নজর থাকছে এই সব খবরে।

Published On - Apr 02,2026 10:11 AM

Follow Us