AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jubin Nautiyal Marriage: রূপকথার প্রেম, নরম তুলতুলে! তা হলে কি বিয়ের দিন আগত জুবিন নটিয়ালের?

Jubin Nautiyal-Nikita Dutta: পাত্রীই বা কে? শোনা যাচ্ছে, বলিউডের নামকরা অভিনেত্রী তিনি।

Jubin Nautiyal Marriage: রূপকথার প্রেম, নরম তুলতুলে! তা হলে কি বিয়ের দিন আগত জুবিন নটিয়ালের?
জুবিন নটিয়াল ও নিকিতা দত্ত।
| Edited By: | Updated on: Mar 12, 2022 | 8:20 AM
Share

জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের (Jubin Nautiyal) দুলহানিয়া কে? বলিউড অন্দর বলছে, তিনি নাকি অভিনেত্রী নিকিতা দত্ত (Nikita Dutta)। ‘কবীর সিং’ (Kabir Singh) কিংবা ‘দ্য বিগ বুল’-এ (The Big Bull) দর্শক দেখেছেন তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ পপুলার। তিনিই নাকি হৃদয় হরণ করেছেন জুবিনের। সামাজিক মাধ্যমে প্রায়সই ছবি পোস্ট করতে দেখা যায় নিকিতাকে। সেই ছবিগুলির মধ্যে ছিলেন জুবিনও। তাঁরা একসঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। ছবি শেয়ার করে নিকিতা লিখেছেন, “আমি আমার আত্মার কিছুটা অংশ পাহাড়ে রেখে এসেছি।” সেই পোস্টে সায় দিয়ে জুবিনও লিখেছিলেন, “তুমি হৃদয়ও ভুল করে রেখে এসেছ, মনে হয়নি তোমার!”

এই সব কথাবার্তা দেখেশুনে অনেকেরই মনে হচ্ছে কিছু তো চলছে দুই তারকার মধ্যে। কেবল পাহাড়ে বেড়াতে যাওয়া নয়। জুবিনের সঙ্গে আরও অনেক জায়গায় দেখা গিয়েছে নিকিতাকে। রেস্তরাঁয় ডেটেও গিয়েছেন তাঁরা। দেহরাদুর থেকে ফেরার সময় জুবিনকে বিমানবন্দরে পিকআপ করতে গিয়েছিলেন নিকিতা। নজর এড়ায়নি কারওর। এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রায়সই একে-অপরের উদ্দেশে পোস্ট করতে দেখা যায় এই জুটিকে।

জুবিন-নিকিতার সম্পর্কের রয়াসন দেখে অনুমান অনেকেরই, তা হলে হয়তো গায়ক-অভিনেত্রীর বিয়ের দিন আগত। কিন্তু সেই নিয়ে চূড়ান্ত কিছুই জানা যায়নি। মুখ খোলেননি জুবিন কিংবা নিকিতাও। হয়তো কোনও একদিন ঠিকই সব জানা যাবে।

‘কবীর সিং’-এর সেটে প্রথম দেখা হয়েছিল জুবিন-নিকিতার। কবীর সিং শাহিদ কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল নিকিতার চরিত্রটি। সেই ছবিতেই গান গেয়েছিলেন জুবিন – ‘তুঝে কিতনা চাহনে অউর’।

এরকমটাই হয়, জুবিন গান গাইলেন কিয়ারা আডবানী ও শাহিদ কাপুরের জন্য। কিন্তু চাইতে শুরু করলেন কাকে, না নিকিতা দত্তকে।

আরও পড়ুন: Bengali Serial-Bengali Audience: “দর্শকের ভাল লাগেনি বলে গল্প পাল্টেছি, এরকম কোনওদিনও করিনি”, সাফ জানালেন লীনা গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: Janhvi Kapoor: ঠিক মতো ঘুমতে পারছেন না জাহ্নবী কাপুর, কয়েকটি শব্দ নাকি তাড়া করছে তাঁকে

আরও পড়ুন: Yami Gautam: ১০ বছরের অপেক্ষার অবসান, অভিনয় জগতে প্রথম বাজিমাতে আবেগঘন ইয়ামি

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?