AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অন্তঃসত্ত্বা অবস্থার ছবি শেয়ার করে আবেগে ভাসলেন শ্রেয়া

Shreya Ghoshal: শ্রেয়ার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলে রয়েছেন তিনি। চোখে, মুখে খুশি ধরা পড়েছে।

অন্তঃসত্ত্বা অবস্থার ছবি শেয়ার করে আবেগে ভাসলেন শ্রেয়া
শ্রেয়া ঘোষাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 5:28 PM
Share

কিছুদিন আগেই মা হয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। পুত্র সন্তান দেবয়ান কোলে এসেছে। ছেলেকে নিয়ে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকছেন শ্রেয়া। তার মধ্যেও একটি পুরনো ছবি শেয়ার করলেন অনুরাগীদের জন্য।

শ্রেয়ার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলে রয়েছেন তিনি। চোখে, মুখে খুশি ধরা পড়েছে। তিনি লিখেছেন, ‘আনন্দের মুহূর্ত। এটা ফেব্রুয়ারির ছবি। যখন আমি পুলে ভাসছিলাম। আর দেবয়ান আমার ভিতরে ভাসছিল।’

শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। শিলাদিত্যর সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না। বাঙালি মতে বিয়ে করেছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। বিয়ে করার খবরও সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছিলেন শ্রেয়া। এ বার এক নতুন শুরু। মা হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন শ্রেয়া।

আরও পড়ুন, আমি ঈশ্বরে বিশ্বাসী… সেই দিক থেকে মনে করেছিলাম, মায়ের চরিত্র এসেছে যখন, নিশ্চয়ই পারব: তনুশ্রী ভট্টাচার্য

পুত্রের জন্মের পর তার নামের বানান নিয়ে বেশ বিভ্রান্তি শুরু হয় সোশ্যাল মহলে। হিন্দি কিংবা ইংরেজি ভাষায় বানান নিয়ে সমস্যা না হলেও বাংলায় কী হতে পারে শ্রেয়ার ছেলের নামের বানান, তা নিয়ে বেশ ধন্দ্বে পড়ে যান এক অনুরাগী। টুইট করে লেখেন, ‘বাংলায় নামের উচ্চারণ কেউ বলতে পারছে না।’ সঙ্গে জুড়ে দেন দেবয়ান নামটির চার রকম বানান— ১. দেবায়ন ২. দেবযান ৩. দেবয়ান ৪. দেব্যান। সমস্যার নিষ্পত্তি করেন স্বয়ং মা শ্রেয়া। টুইটটিকে রিট্যুইট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় Devyaan-এর নামের সঠিক বানান – দেবয়ান।’

আরও পড়ুন, অমলা শংকরের ১০২তম জন্মবার্ষিকী, অদেখা ছবি শেয়ার করলেন শ্রীনন্দা

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য