AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বচ্চনদের ‘ডার্কট্রুথ’! পরিবারের সম্মান রাখতে আজও এই সত্য চেপে শ্বেতা?

Bachchan family: ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক ভাঙছে, এ গুঞ্জন দীর্ঘদিনের। তবে জানেন কি বলিউডের অন্দরে আরও এক গুঞ্জন নিয়ে কার্যত আলোচনা হয় আজও।

বচ্চনদের 'ডার্কট্রুথ'! পরিবারের সম্মান রাখতে আজও এই সত্য চেপে শ্বেতা?
আজও সত্যি চেপে অমিতাভের মেয়ে?
| Updated on: Oct 06, 2024 | 9:14 PM
Share

ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক ভাঙছে, এ গুঞ্জন দীর্ঘদিনের। তবে জানেন কি বলিউডের অন্দরে আরও এক গুঞ্জন নিয়ে কার্যত আলোচনা হয় আজও। শোনা যায়, সত্যিটা সবার কাছেই পরিস্কার হলেও শুধুমাত্র পরিবারের সম্মান রক্ষার তাগিদে নাকি তা আজও চেপে রয়েছে বচ্চন পরিবার। কী সেই গুঞ্জন? জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

১৯৯৭ সালে শ্বেতা বচ্চনের বিয়ে হয় শিল্পপতি নিখিল নন্দার সঙ্গে। পরিবারের দেখাশোনাতেই বিয়ে হয় তাঁদের। বিয়ের কিছু বছরের মধ্যেই সন্তান আসে তাঁদের কোলে, জন্ম হয় নভ্যা নাভেলি নন্দার। শ্বেতা যখন নিখিলকে বিয়ে করেন তখন তাঁর বয়স মাত্র ২১ বছর। বিয়ের পর স্বামীর সঙ্গে দিল্লিতে থাকতেন তিনি। তবে দুই সন্তানের জন্ম হওয়ার কিছু দিনের মধ্যেই বাবা অমিতাভ বচ্চনের কাছে মুম্বই চলে আসেন শ্বেতা। শুধু যে চলে আসেন তা নয়, পাকাপাকিভাবে সেখানেই থাকতে শুরু করেন। এর পরেই শোনা যায়, নিখিল ও শ্বেতার সম্পর্কে নাকি চিড় ধরেছে। এও শোনা যায়, বিবাহবিচ্ছেদের পথেও নাকি হাঁটতে পারেন তাঁরা।

তবে না, এত বছর পার হলেও এখনও বিচ্ছেদের দিকে পা বাড়াননি ওঁরা। তবে আজও আলাদাই থাকেন নিখিল-শ্বেতা। শোনা যায়, বচ্চন পরিবারের মর্যাদা রক্ষার কারণেই নাকি অফিসিয়াল ডিভোর্সির তকমা নিতে আপত্তি শ্বেতার। আর সেই কারণে ভাঙা সম্পর্ককে টিকিয়ে রাখর এই মরিয়া চেষ্টা। দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু আজও বর্তমান। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মাঝেমধ্যেই একসঙ্গে অংশ নিতে দেখা যায় তাঁদের।

Follow Us