AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আলো ছায়া’র পুষ্পা বাঈকে কীভাবে তৈরি করলেন দেবাদৃতা?

নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন দেবাদৃতা। পুষ্পার চরিত্রটি তৈরি করার জন্য প্রযোজক, পরিচালক, লেখক সকলেই সাহায্য করছেন।

‘আলো ছায়া’র পুষ্পা বাঈকে কীভাবে তৈরি করলেন দেবাদৃতা?
নতুন লুকে দেবাদৃতা।
| Updated on: Jan 24, 2021 | 3:12 PM
Share

জরি পাড় লাল শাড়ি। সবুজ ব্লাউজ। মারাঠি কায়দায় শাড়ি পরেছেন তিনি। হাতে কাচের চুড়ি। নাকে মারাঠিদের মতোই নথ পরা। বড় টিপ। সিঁদুরও রয়েছে। আর গোল ফ্রেমের চশমা। ঠিক এভাবেই ‘আলো ছায়া’ ধারাবাহিকে আগমন হয়েছে পুষ্পা বাঈয়ের। তিনি আর কেউ নন। এই ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী দেবাদৃতা বসু (Debadrita Basu)।

চিত্রনাট্য অনুযায়ী, ধারাবাহিকের মুখ্য চরিত্র আলো মারা গিয়েছে। ভিলেন অর্থাৎ বাবান গুণ্ডাদের দিয়ে আলোকে অপহরণ করেন। বাড়ির সকলে জানেন আলো মৃত। এদিকে আকাশের এখনও স্মৃতি ফেরেনি। স্ত্রী আলোকে এখনও মনে পড়েনি তাঁর। আলো যে মারা গিয়েছে, তাও বুঝতে পারছেন না আকাশ। বাড়ির সকলের কথায় হয়তো বুঝতে পারছেন কেউ একজন মারা গিয়েছে। কিন্তু কে তিনি সেটা বুঝতে পারছেন না। এই অবস্থায় বাড়িতে পুষ্পা বাঈয়ের আগমন।

debadrita

চিত্রনাট্য অনুযায়ী, ধারাবাহিকের মুখ্য চরিত্র আলো মারা গিয়েছে।

দেবাদৃতার কেরিয়ারে এহেন চরিত্র একেবারেই নতুন। তাঁর কথায়, “কাজের লোকের বেশে কাজ করছে পুষ্পা বাঈ। একটি মারাঠি চরিত্র। দর্শক জানবেন পুষ্পাই আসলে আলো। কিন্তু সেনগুপ্ত পরিবার ওর আসল পরিচয় জানতে পারবে না। বাংলা, হিন্দি মিশিয়ে কথা বলে পুষ্পা। মজার চরিত্র। আমি বাস্তব থেকে কোনও রেফারেন্সও পাইনি। অন্য রকম চরিত্র, নিজের মতো করে তৈরি করছি।”

আরও পড়ুন, একটানা নেগেটিভ চরিত্রে অভিনয় করে বিরক্ত হয়ে গিয়েছি: মধুরিমা বসাক

নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন দেবাদৃতা। পুষ্পার চরিত্রটি তৈরি করার জন্য প্রযোজক, পরিচালক, লেখক সকলেই সাহায্য করছেন। দর্শকও এই চরিত্রকে পছন্দ করবেন বলেই তাঁর বিশ্বাস।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের