AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Israel Government: ঘুরেফিরে নেতানিয়াহুকেই ডাকলেন, আইজেনকট কি সরকার গঠন করতে পারবেন?

Netanyahu-Gadi Eisenkot: ইজরায়েলের ১২০ আসনের সংসদ নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কিন্তু নির্বাচনে কোনও রাজনৈতিক শিবিরই সেই সংখ্যা পায়নি। ৬৭ জন সাংসদের সমর্থন পাওয়ার পর সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন সেনাপ্রধান আইজেনকট।

Israel Government: ঘুরেফিরে নেতানিয়াহুকেই ডাকলেন, আইজেনকট কি সরকার গঠন করতে পারবেন?
নেতানিয়াহু ও আইজেনকট।Image Credit: PTI
| Updated on: Nov 22, 2026 | 9:04 AM
Share

জেরুজালেম: একা সরকার গঠন সম্ভব নয়, প্রয়োজন সেই নেতানিয়াহুকেই (Benjamin Netanyahu)।  প্রধানমন্ত্রী পদ থেকে নেতানিয়াহুকে সরিয়ে ইজরায়েলে নতুন সরকার গঠনের চেষ্টা। তবে সেই নেতানিয়াহুর লিকুড পার্টি (Likud Party)-কে বৈঠকে ডাকলেন গাদি আইজেনকট (Gadi Eisenkot)।

ইজরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুড পার্টির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন গাদি আইজেনকট। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনও পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তৈরি হয়েছে এই জটিলতা।

আইজেনকটের মধ্যপন্থী দল ইয়াশার জানিয়েছে, আগামী ২২ নভেম্বর, রবিবার থেকে লিকুডের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনা শুরু হবে। লক্ষ্য, সব পক্ষকে নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করা।

ইজরায়েলের সরকার গঠন-

ইজরায়েলের ১২০ আসনের সংসদ নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কিন্তু নির্বাচনে কোনও রাজনৈতিক শিবিরই সেই সংখ্যা পায়নি। ৬৭ জন সাংসদের সমর্থন পাওয়ার পর সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন সেনাপ্রধান আইজেনকট। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে সরকার গঠন করতে হবে। প্রয়োজনে সময়সীমা বাড়ানোও হতে পারে।

তবে সরকার গঠন নিয়ে বিরোধী শিবিরের মধ্যেই মতপার্থক্য রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আইজেনকটের নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠনের পক্ষে। তিনি স্পষ্ট জানিয়েছেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী রেখে কোনও সরকারে যোগ দেবেন না। অন্যদিকে, আভিগদর লিবারম্যান অতি-ধর্মীয় দলগুলিকে নিয়ে সরকার গঠনের পক্ষে এবং ইয়ার গোলান আরব দলগুলির বাইরের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।

নেতানিয়াহুর দলের শর্ত-

লিকুড পার্টিও জোট সরকারের জন্য কয়েকটি শর্ত রেখেছে। নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বয়কট এবং ব্যক্তিগত আক্রমণ বন্ধ করার দাবি জানিয়েছে তারা। পাশাপাশি ইজরায়েলকে ইহুদিদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের বিরোধিতা, গাজা, লেবানন ও সিরিয়ায় ইজরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা এবং অতি-ধর্মীয় ছাত্রদের সেনায় যোগদান সংক্রান্ত বিষয়ে সমঝোতার দাবি জানিয়েছে দলটি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইজেনকট। তাই তাঁর নেতৃত্বে কোনও সরকারে নেতানিয়াহুকে ফেরানোর বিরোধী তিনি। গত ১৫ নভেম্বর দুই দলের মধ্যে প্রথম দফার আলোচনা হলেও কোনও অগ্রগতি হয়নি। এবার নতুন করে আলোচনার মাধ্যমে সরকার গঠনের জট কাটে কি না, সেটাই দেখার।

Follow Us