Digha-Mandarmani: দিঘায় সাইডসিনে জুড়ছে নতুন স্পট, মন্দারমণি নিয়েও বড় ভাবনা সরকারের
Digha-Mandarmani News: সম্প্রতি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সপ্তম বোর্ড মিটিংয়ে দিঘা ও মন্দারমণির বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক পরিকল্পনার কথা জানান।

দিঘা: হাতে একদিন বা দুইদিনের ছুটি থাকলেই বাঙালির ডেস্টিনেশন হয় দিঘা (Digha), তা না হলে মন্দারমণি (Mandarmani)। তাই সৈকত শহরকে আরও ভালোভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার (West Bengal Government)। দিঘা ও পার্শ্ববর্তী পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের আনাগোনা বাড়াতে পরিকাঠামোগত উন্নয়নের একাধিক পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই দু’বার প্রশাসনিক বৈঠক করে দ্রুত প্রকল্পগুলি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি। সেই নির্দেশ কার্যকর করতে এবার তৎপর জেলা প্রশাসন ও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
সম্প্রতি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সপ্তম বোর্ড মিটিংয়ে দিঘা ও মন্দারমণির বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। বৈঠকের পর সাংবাদিকদে র মুখোমুখি হয়ে জেলাশাসক পরিকল্পনার কথা জানান।
দিঘা ও মন্দারমণিতে নতুন সংযোজন
দিঘার পর্যটকদের আকর্ষণ বাড়াতে চিড়িয়াখানা ও স্নেক পার্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে মন্দারমণিতে তৈরি হবে বাস ডিপো। পর্যটকদের বিনোদনের জন্য একাধিক নতুন পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। পর্ষদের নিজস্ব জমিতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য পরামর্শদাতা নিয়োগের প্রক্রিয়াও শুরু করা হচ্ছে।
রাস্তা নির্মাণ-বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ
এছাড়া, দিঘা ও মন্দারমণির সামগ্রিক পরিকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে প্রশাসন। নতুন রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের পাশাপাশি উপকূলভাঙন রোধ, ও সৈকত এলাকার সৌন্দর্যায়নের পরিকল্পনাও রয়েছে। ইতিমধ্যেই পূর্ত, বন, পরিবহন ও পর্যটন দফতরের আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন।
রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি পর্যটকরাও। বর্তমানে দিঘায় হোটেল ভাড়াও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পর্যটকরা। এই বিষয়ে কলকাতার বাসিন্দা আনন্দ গুপ্ত বলেন, “দিঘায় এখন সব ভালো চলছে। হোটেলের রেটও ঠিক রয়েছে। আগে খুব উল্টো-পাল্টা রেট ছিল। এখন রুটিনমাফিক নিচ্ছে। ব্যবস্থাও ঠিক আছে।”
