AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাতপাকে বাঁধা পরলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়

অফ হোয়াইট, গোলাপি কম্বিনেশনের শাড়ি। সোনার গয়না। গলায় ফুলের মালার সাজ। সোশ্যাল মিডিয়ায় দিদির এ হেন ছবি শেয়ার করেছেন শুভশ্রী স্বয়ং। সিঁদুরে রাঙা দেবশ্রীর লাজুক হাসিই বলে দিচ্ছে তিনি কতটা খুশি।

সাতপাকে বাঁধা পরলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়
নবদম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Apr 02, 2021 | 7:39 PM
Share

দেবশ্রী গঙ্গোপাধ্যায় (Deboshree Ganguly)। অভিনেত্রী (Actress) শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) দিদি হিসেবেই তাঁকে এতদিন চিনতেন ইন্ডাস্ট্রির কাছের মানুষরা। কিছুদিন আগে রাজর্ষি দের পরিচালনায় ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সে ছবি এখনও মুক্তি পায়নি। তবে অভিনেত্রী হিসেবে দেবশ্রীর কাজ নিয়ে কনফিডেন্ট পরিচালক। এ হেন দেবশ্রী বিয়ে করলেন।

অফ হোয়াইট, গোলাপি কম্বিনেশনের শাড়ি। সোনার গয়না। গলায় ফুলের মালার সাজ। সোশ্যাল মিডিয়ায় দিদির এ হেন ছবি শেয়ার করেছেন শুভশ্রী স্বয়ং। সিঁদুরে রাঙা দেবশ্রীর লাজুক হাসিই বলে দিচ্ছে তিনি কতটা খুশি।

শুভশ্রী লিখেছেন, ‘আগলে রাখা কিছু মুহূর্ত নিয়ে নতুন সূচনা হল। নতুন জার্নি। তোমাদের সব আশা, সব স্বপ্ন পূর্ণ হোক। ভালবাসি দিদি। সব সময় ভাল থাক।’

দেবশ্রী বিয়ে করলেন অমিত ভাটিয়াকে। তিনিও দেবশ্রীর ছবি শেয়ার করে ‘মিসেস ভাটিয়া’ বলে সম্বোধন করেছেন। অন্যদিকে পরিবারের নতুন সদস্য জামাইবাবুকে স্বাগত জানিয়েছেন শুভশ্রীও।

করোনা পরিস্থিতির কারণে একেবারে ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল, সিঁদুরদানের মাধ্যমে বিয়ে করেন অমিত এবং দেবশ্রী। তাঁর নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থরাও।

আরও পড়ুন, ‘অভ্যেসই পারফরম্যান্স ভাল করবে’, কোন অভ্যেসের কথা বলছেন সুজান?

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ