AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চর্চায় দেব-শুভশ্রী, অতীতের কোন কথোপকথন এবার ভাইরাল?

Tollywood Inside: ‘ধূমকেতু’-তে দেব-শুভশ্রীর বিয়ের দৃশ‍্য ছিল। এই কথোপকথনের মতোই সোশ‍্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ছবি। লক্ষণীয়, এই বছর দুর্গাপুজো আর বড়দিনে দু’টো ছবি আসছে দেবের। ধ্রুব বন্দ‍্যোপাধ‍্যায়ের পরিচালনায় ‘রঘুডাকাত’ মুক্তি পাবে দুর্গাপুজোতে।

চর্চায় দেব-শুভশ্রী, অতীতের কোন কথোপকথন এবার ভাইরাল?
| Edited By: | Updated on: Mar 08, 2025 | 11:42 AM
Share

‘ধূমকেতু’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দেব-শুভশ্রী। ১০ বছর আগে ছবিটার শুটিং হয়। তবে মুক্তি পায়নি আজও। সেই ছবির প্রযোজনার সঙ্গে জড়িয়ে ছিলেন দেব। এরপর একটা নন-ফিকশন শোয়ে এসে শুভশ্রী প্রশ্ন করেন, ‘’ধূমকেতু’টা কি রিলিজ হচ্ছে?’ এই নন-ফিকশনে সঞ্চালকের আসনে ছিলেন শাশ্বত চট্টোপাধ‍্যায়। শাশ্বত প্রশ্নটা শুনে রাখেন। পরে দেব একই শোয়ে এলে, তিনি দেবকে শুভশ্রীর প্রশ্নটা দেখিয়েছিলেন। দেব তাতে উত্তর দেন, ‘শুভশ্রী যত না চায়, তারচেয়ে বেশি আমি চাই ছবিটা রিলিজ হোক। কারণ অনেকেই জানেন না, আমার জীবনের শ্রেষ্ঠ ছবি এটা। আমি আমার জীবনের সব কিছু দিয়ে দিয়েছি ছবিটার জন‍্য। আমারও কষ্ট হয়, ছবিটা কেন রিলিজ হচ্ছে না।’ ছবির মুক্তি নিয়ে যে বেজায় জটিলতা হয়েছিল, তা স্পষ্ট। তবে দেব যখন এই সাক্ষাৎকার দিয়েছিলেন, তারপর বেশ কিছু বছর কেটে গিয়েছে। এখন তাঁর মতে কোন ছবিটা জীবনের সেরা? অনুরাগীরা জানতে চান।

‘ধূমকেতু’-তে দেব-শুভশ্রীর বিয়ের দৃশ‍্য ছিল। এই কথোপকথনের মতোই সোশ‍্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ছবি। লক্ষণীয়, এই বছর দুর্গাপুজো আর বড়দিনে দু’টো ছবি আসছে দেবের। ধ্রুব বন্দ‍্যোপাধ‍্যায়ের পরিচালনায় ‘রঘুডাকাত’ মুক্তি পাবে দুর্গাপুজোতে। অন‍্যদিকে বড়দিনে আসছে ‘প্রজাপতি টু’। এই ছবির পরিচালক অভিজিৎ সেন। দুর্গাপুজোতে নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ‍্যায় পরিচালিত ‘রক্তবীজ টু’ ছবির সঙ্গে বক্স অফিসে দেবের ছবির প্রতিযোগিতা হবে। কিন্তু মে মাসে ‘ধূমকেতু’ যদি মুক্তি পায়, তা হলে পরিচালকদ্বয়ের ‘আমার বস’-এর সঙ্গেও দেবের ছবির প্রতিযোগিতা হতে পারে। দেব-শুভশ্রীর অনুরাগীরা এখন ‘ধূমকেতু’ দেখার জন‍্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Follow Us