বক্স অফিসে রণবীরের তাণ্ডব! ৪ দিনেই ৪০০ কোটির গণ্ডি পার ‘ধুরন্ধর ২’-এর, ভাঙল ‘জওয়ান’-‘অ্যানিম্যাল’-এর রেকর্ড
বলিউডের সাম্প্রতিক বড় হিটগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে, রণবীর সিং এবার সবাইকে টেক্কা দিচ্ছেন। ২০২৩ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ প্রথম দিনে ৬৩ কোটি বা শাহরুখ খানের ‘জওয়ান’ ৬৫ কোটি টাকা আয় করেছিল। সেখানে ‘ধুরন্ধর ২’ প্রথম দিন থেকেই ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। দেশের বিভিন্ন প্রান্তে ২১ হাজারের বেশি শো চালানো হচ্ছে এই ছবির। এমনকি পেইড প্রিভিউ থেকেও উঠে এসেছিল ৪৩ কোটি টাকা।

২০২৫ সালের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর রেশ কাটতে না কাটতেই পর্দায় ফিরেছে জাসকিরাত সিং রাঙ্গি। আর ফিরতেই বক্স অফিসে আক্ষরিক অর্থেই ‘ধুন্ধুমার’ কাণ্ড শুরু করে দিয়েছেন রণবীর সিং। মুক্তির মাত্র চার দিনের মাথায় ভারতীয় বক্স অফিসে ৪০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’। সপ্তাহের শেষে শনি এবং রবি- দু’দিনই ১০০ কোটির ওপর ব্যবসা করে কার্যত রেকর্ড গড়েছে এই ছবি।
গত ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। শুরুটা হয়েছিল ১০২.৫৫ কোটি টাকা দিয়ে। শুক্রবার কিছুটা থিতু হলেও শনি ও রবিবার থেকে যা শুরু হল, তাকে সুনামি বললেও কম বলা হয়। স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, প্রথম রবিবার এই ছবি শুধুমাত্র ভারত থেকেই ১১৪.৮৫ কোটি টাকা ঘরে তুলেছে। শনিবারের আয় ছিল ১১৩ কোটি। ফলে চার দিন শেষে ভারতের বাজারে মোট কালেকশন দাঁড়িয়েছে ৪১১.১২ কোটি টাকা। বিশ্বজুড়ে এই অঙ্কটা পৌঁছে গিয়েছে ৬৯১.৩২ কোটি টাকায়।
বলিউডের সাম্প্রতিক বড় হিটগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে, রণবীর সিং এবার সবাইকে টেক্কা দিচ্ছেন। ২০২৩ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ প্রথম দিনে ৬৩ কোটি বা শাহরুখ খানের ‘জওয়ান’ ৬৫ কোটি টাকা আয় করেছিল। সেখানে ‘ধুরন্ধর ২’ প্রথম দিন থেকেই ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। দেশের বিভিন্ন প্রান্তে ২১ হাজারের বেশি শো চালানো হচ্ছে এই ছবির। এমনকি পেইড প্রিভিউ থেকেও উঠে এসেছিল ৪৩ কোটি টাকা।
তবে সাফল্যের মাঝেই দানা বেঁধেছে বিতর্ক। ছবির একটি এআই (AI) পোস্টার নিয়ে শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিমুদ্রাকরণ বা নোটবন্দির প্রসঙ্গ থাকায় বিশাল দাদলানির মতো ব্যক্তিত্বরা পরোক্ষভাবে ছবির তথ্যের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই সমস্ত সমালোচনা বা বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়েই বক্স অফিসে ছুটছে রণবীরের বিজয়রথ। আলিয়া ভাট থেকে শুরু করে তাবড় তাবড় অভিনেতা পরিচালকরা রণবীরে অভিনয়ে মুগ্ধ।
কেন এই ছবির জন্য হলে এত রমরমা?
পরিচালক আদিত্য ধর আগেই জানিয়েছিলেন, এটি শুধু একটি সিনেমা নয়, তাঁদের কাছে এক আবেগের নাম। প্রথম পার্টে যে প্রশ্নগুলো অসম্পূর্ণ ছিল, তার উত্তর মিলবে এই সিক্যুয়েলে। রণবীর সিং ছাড়াও অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্তর জমাটি অভিনয় এই ছবিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। বক্স অফিসের এই গ্রাফ বলছে, খুব শীঘ্রই হয়তো হাজার কোটির মাইলফলকও ছুঁয়ে ফেলবে ‘ধুরন্ধর ২’।