AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাথাব্যথা চোট, এর মধ্যেও জিততে মরিয়া লাল-হলুদ কোচ!

শেষ তিন ম্যাচে জয় পায়নি ইস্টবেঙ্গল। আজ মহামেডানের বিরুদ্ধেই জিততেই চাইবেন অস্কার। কারণ আর এক প্রধান, মোহনবাগান মহামেডানকে হারিয়ে ৫-১ এর বিশাল ব্যবধানে। উল্টোদিকে মহামেডানের লক্ষ্য, এই ম্যাচে জিতে পয়েন্ট তুলে নেওয়া।

মাথাব্যথা চোট, এর মধ্যেও জিততে মরিয়া লাল-হলুদ কোচ!
Image Credit: Facebook/East Bengal & Facebook/Oscar Bruzon
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 5:30 PM
Share

কলকাতা : দুই সপ্তাহের মধ্যেই ভাগ্য যেন প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। গত ম্যাচের পরেই রীতিমতো ‘গো ব্যাক’ স্লোগান উঠেছিল অস্কারের নামে। কিন্তু শুক্রবার মোহনবাগানের হার যেন নতুন আশার রাস্তা খুলে দিয়েছে ইস্টবেঙ্গলের সামনে। সেই ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ০-১ হেরে লিগ টেবিল টপার থেকে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে মোহনবাগান। অন্যদিকে আজ মহামেডানের বিরুদ্ধে সুযোগের সদ্ব্যবহার করতে চান অস্কার। এক ম্যাচ কম খেলে আপাতত ৫ পয়েন্টে পিছিয়ে লাল-হলুদ। আজ জিতলে সেই পয়েন্টের পার্থক্য কমে দাঁড়াবে ২। আজ সেই ভাবনাতেই থাকবেন অস্কার।

টানা ৩ ম্যাচে ৭ পয়েন্ট হারিয়ে অনেকটা চাপে লাল-হলুদ। গতকাল সাংবাদিক সম্মেলনে অস্কার বললেন,”মহামেডান ম্যাচ ২ দিন পিছিয়ে যাওয়ায় আমরা সুবিধা পেয়েছি। দুই দিন বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছি। বাকি দলগুলোর পয়েন্ট খোয়ানোটা আমাদের কাছে শাপে বরের শামিল। যেহেতু খুব একটা পয়েন্টের ডিফারেন্স নেই, তাই আশা করছি আমরা চ্যাম্পিয়নশিপের দৌড়েই থাকব।” যদিও বা চোটের কারণে আজ দলে থাকবেন না কেভিন সিবলে। প্রস্তুতি নিয়ে অস্কার আরও বলেছেন,”গত মওসুমেও এই ম্যাচটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। এবারও তাই। আমরা চাই আজ জিতে ১১ পয়েন্টে পৌঁছে যেতে।” উল্টোদিকে মহামেডান কোচ মেহরাজউদ্দিন বলেছেন,”আমরা প্রায় প্রতি ম্যাচেই উন্নতি করছি। গত ম্যাচেও আমাদের হাতেই ম্যাচের রাশ ছিল। আমরা জানি ইস্টবেঙ্গল ভাল খেলবে, কিন্তু আমরাও সহজ প্রতিপক্ষ নই। ইস্টবেঙ্গলে বিদেশী থাকলেও আমরা ডিফেন্সিভ খেলব না। অস্কার বলেছেন,”ওদের বিদেশী খেলোয়াড় নেই ঠিকই, কিন্তু ওদের ভারতীয় খেলোয়াড়ের সংখ্যাও কম নয়। যদি আমরা ভাবি, ম্যাচ সহজ হবে, ভুল করব। ওদের দলে ধারাবাহিকতা রয়েছে।” ম্যাচের প্রধান সমস্যা চোট। চোটে কাবু ইস্টবেঙ্গলের কেভিন, মহামেডানের আক্রান্ত হীরা মন্ডল ও ইসরাফিল দেওয়ান। এসব সমস্যা বাদ দিয়েই লাল-হলুদ যুদ্ধজয়ের সংকল্প সাদা-কালো কোচ মেহরাজউদ্দিনের।

শেষ তিন ম্যাচে জয় পায়নি ইস্টবেঙ্গল। আজ মহামেডানের বিরুদ্ধেই জিততেই চাইবেন অস্কার। কারণ আর এক প্রধান, মোহনবাগান মহামেডানকে হারিয়ে ৫-১ এর বিশাল ব্যবধানে। উল্টোদিকে মহামেডানের লক্ষ্য, এই ম্যাচে জিতে পয়েন্ট তুলে নেওয়া। দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে সমর্থকরা অখুশি হলেও আজ তাঁদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে মাঠে নামবেন অস্কার ও তাঁর ছেলেরা।

Follow Us