AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধুরন্ধর ২-এ ‘বড়ে সাহেব’ কি ইমরান হাশমি? মুক্তির আগেই চর্চায়

প্রথম ছবিতে রণবীর সিং-এর তীব্র অ্যাকশন ও অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। এবার শোনা যাচ্ছে, পরিচালক আদিত্য ধর ছবির সিক্যুয়েলকে আরও বড় ক্যানভাসে তুলেছেন। অ্যাকশন দৃশ্য আরও বিস্তৃত, গল্প আরও রহস্যে ঘেরা নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ট্রেলার মুক্তি পেতে পারে ৫ মার্চের আশেপাশে।

ধুরন্ধর ২-এ ‘বড়ে সাহেব’ কি ইমরান হাশমি? মুক্তির আগেই চর্চায়
| Updated on: Feb 23, 2026 | 6:42 PM
Share

মার্চ এখনও পড়েনি, কিন্তু বলিউডের অন্দরমহলে ইতিমধ্যেই ঈদের হাওয়া। আর সেই হাওয়ার কেন্দ্রে একটাই নাম— ‘ধুরন্ধর ২’। ২০২৫ সালে প্রথম ছবির সাফল্যের পর থেকেই সিক্যুয়েল নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিন্তু এখন যে প্রশ্নটা সবার মুখে মুখে—তা হল ‘বড়ে সাহেব’ চরিত্রে কে?

সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল একটি লেটারবক্সড স্ক্রিনশট। সেখানে নাকি কাস্ট তালিকায় দেখা যাচ্ছে ইমরান হাজমির নাম। যদিও চরিত্রের নাম স্পষ্ট নয়, তবু ভক্তদের একাংশের মতে তিনিই নাকি ‘বড়ে সাহেব’। তবে এটা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্য, প্রযোজনা সংস্থা বা নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রথম ছবিতে রণবীর সিং-এর তীব্র অ্যাকশন ও অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। এবার শোনা যাচ্ছে, পরিচালক আদিত্য ধর ছবির সিক্যুয়েলকে আরও বড় ক্যানভাসে তুলেছেন। অ্যাকশন দৃশ্য আরও বিস্তৃত, গল্প আরও রহস্যে ঘেরা নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ট্রেলার মুক্তি পেতে পারে ৫ মার্চের আশেপাশে।

তবে ‘বড়ে সাহেব’ কে? জল্পনা বলছে, চরিত্রটি নাকি কোনও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রের মাথা। কেউ বলছেন দাউদ ইব্রাহিমের ছায়া, কেউ বা মৌলানা মাসুদ আজহারের আদল মনে করছেন। যদিও এগুলো নিছক গুঞ্জন— নির্মাতারা মুখে কুলুপ এঁটেই রেখেছেন। আরও একটি চমক— কাস্ট তালিকায় নাকি রয়েছেন রাজ জুতশি, সম্ভবত এক পাকিস্তানি জেনারেলের ভূমিকায়। শোনা যাচ্ছে ইয়ামি গৌতমও নাকি বিশেষ উপস্থিতিতে থাকবেন। তবে কোনও খবরই এখনও নিশ্চিত নয়। ছবিটি প্রযোজনা করছে Jio Studios ও বি৬২ স্টুডিওস। ইন্ডাস্ট্রির অনেকেই ইতিমধ্যেই একে ২০২৬ সালের অন্যতম বড় থিয়েট্রিক্যাল স্পেক্ট্যাকল বলে চিহ্নিত করছেন। তাহলে কি সত্যিই ইমরান হাশমির এন্ট্রি? নাকি এটি নিছক গুজব? উত্তর মিলবে খুব শিগগিরই।

মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
বাইপাসের ধারে অভিজাত আবাসনের পাঁচতলায় আগুন
বাইপাসের ধারে অভিজাত আবাসনের পাঁচতলায় আগুন
পুরসভার রাস্তা তৈরিতেও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ
পুরসভার রাস্তা তৈরিতেও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ