বক্স অফিসে ‘ধুরন্ধর’ ঝড়! মুক্তির আগেই ভাঙতে চলেছে সব রেকর্ড, জানেন কত টাকার ব্যবসা করল?
পরিচালক আদিত্য ধরের এই ছবির ব্যাপ্তি প্রায় ৩ ঘণ্টা ৫৫ মিনিট। প্রায় চার ঘণ্টার এই সিনেমা নিয়ে দর্শকদের ভিড় সামাল দিতে মুম্বই, পুনে এবং আমেদাবাদের মতো শহরগুলোতে রাত ২টোর সময়ও শো রাখা হয়েছে। মুম্বইয়ের একাধিক প্রেক্ষাগৃহে রাত ২:১৫ এবং ভোর ৫:৩০-এর শো ইতিমধ্যেই তালিকাভুক্ত করা হয়েছে। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে অনেক জায়গাতেই ২৪ ঘণ্টা টানা স্ক্রিনিংয়ের মডেল গ্রহণ করছেন হল মালিকরা।

প্রেক্ষাগৃহে ছবি মুক্তির আগেই ইতিহাস গড়লেন রণবীর সিং। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। বাণিজ্য ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার এবং প্রথম দিনের অগ্রিম বুকিং মিলিয়ে (ব্লকড সিট সহ) ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১২৩ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। আগামী দু-দিনে এই সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
আগামী ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’। তবে তার আগেই ১৮ মার্চ দেশজুড়ে বিশেষ প্রিমিয়ার শো-র আয়োজন করা হয়েছে। রিপোর্ট বলছে, শুধুমাত্র এই প্রিমিয়ার শোগুলো থেকেই সংগৃহীত হয়েছে ৩৮.৫০ কোটি টাকা। অন্যদিকে, ১৯ মার্চ অর্থাৎ প্রথম দিনের জন্য ভারতে ১৩,০০০ শো থেকে ইতিমধ্যেই ২৪.৫০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আন্তর্জাতিক বাজারেও ছবির চাহিদা আকাশছোঁয়া, সেখানে অগ্রিম বুকিংয়ের অঙ্ক প্রায় ৬০ কোটি টাকা।
পরিচালক আদিত্য ধরের এই ছবির ব্যাপ্তি প্রায় ৩ ঘণ্টা ৫৫ মিনিট। প্রায় চার ঘণ্টার এই সিনেমা নিয়ে দর্শকদের ভিড় সামাল দিতে মুম্বই, পুনে এবং আমেদাবাদের মতো শহরগুলোতে রাত ২টোর সময়ও শো রাখা হয়েছে। মুম্বইয়ের একাধিক প্রেক্ষাগৃহে রাত ২:১৫ এবং ভোর ৫:৩০-এর শো ইতিমধ্যেই তালিকাভুক্ত করা হয়েছে। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে অনেক জায়গাতেই ২৪ ঘণ্টা টানা স্ক্রিনিংয়ের মডেল গ্রহণ করছেন হল মালিকরা।
হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড়— এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ছবিটি। রণবীর সিং ছাড়াও এই অ্যাকশন প্যাকড ড্রামায় দেখা যাবে এক ঝাঁক তারকাকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদী, মানব গোহিল ও গৌরব গেরা। এখন দেখার বিষয়, মুক্তির পর বক্স অফিসের সব পুরনো রেকর্ড ভেঙে ‘ধুরন্ধর’ নতুন কোনো মাইলফলক গড়তে পারে কি না।