Kolkata & West Bengal Weather Update: কালবৈশাখীতে ঝুপ করে নামল পারদ! আজ সন্ধ্যার পর থেকে কোথায় কোথায় খেল?
Latest Weather Update: মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় আগামী ২৩ মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা: ঝড়-বৃষ্টিতে ঝুপ করে নামল তাপমাত্রা। ১৮ দিন পর ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে কলকাতার পারদ। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি কম। গতকালই মরশুমের প্রথম কালবৈশাখী প্রাপ্তি কলকাতায়। আলিপুরে ঘণ্টায় ৭২ কিমি বেগে বয়েছে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি বাংলায়। চৈত্রের প্রথম সপ্তাহে প্রবল গরমের আশঙ্কা নেই।
মঙ্গলবারও কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিকাল বা সন্ধ্যার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারই বৃষ্টির জেরে শহরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় মঙ্গলবার ৫.২ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। মঙ্গলবার সকালেও ফুরফুরে ব্যাপার ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়বে।
মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় আগামী ২৩ মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
