West Bengal News Live Today : প্রাক্তন ক্রিকেটার থেকে শিক্ষাবিদ, প্রার্থী তালিকা প্রকাশের আগে তৃণমূলে যোগ বিশিষ্টদের
Breaking News in Bengali Live Updates : আজ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। ভোটের নির্ঘন্ট ঘোষণার পরদিন অর্থাৎ সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি ও সিপিএম। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার ২৯৪ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। আজ সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করবে তৃণমূল। এই বৈঠকেই প্রার্থী ঘোষণা করা হতে পারে।

LIVE NEWS & UPDATES
-
তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার
প্রার্থী তালিকা প্রকাশের আগে তৃণমূলে যোগ দিলেন বিশিষ্টরা। এদিন, তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। এছাড়া যোগ দিয়েছেন শিক্ষাবিদ ড. তনুশ্রী হাঁসদা ও ইসলামিক স্কলার আব্দুল মতীন।
-
সিউড়িতে পুজো দিলেন জগন্নাথ, মাইক নিয়ে প্রচার শুরু সজলের
বিজেপি প্রার্থী ঘোষণা করতেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। সিউড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। অন্যদিকে, প্রচারের ময়দানে নেমে পড়েছে সজল ঘোষ। বরানগর থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। মঙ্গলবার মাইক নিয়ে আলমবাজারে প্রচার শুরু করে দিয়েছেন সজল ঘোষ।
-
-
তামিলনাড়ুর পর্যবেক্ষক হিসাবে পাঠানো হচ্ছে জগদীশপ্রসাদ মিনাকে
রাজ্যের সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে তামিলনাডু অবজার্ভার হিসাবে নিয়োগ করা হল। আগে জগদীশপ্রসাদ মিনা সহ ২৫ জনকে দিল্লিতে পাঠানো হয়েছিল প্রশিক্ষণ নেওয়ার জন্য। কিন্তু প্রশাসনিক ভাবে বলা হয়েছিল, প্রশিক্ষণ নিলেই যেতে হবে তার কোনও মানে নেই। কিন্তু ভোট ঘোষণা হতেই স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।
-
তৃণমূলের প্রার্থী তালিকা থেকে কাদের নাম বাদ?
আজ তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক থাকতে পারে। সূত্রের খবর, নতুন প্রার্থী হিসেবে এবার নাম থাকতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের। আবার বহু প্রার্থী নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা বেহালা পশ্চিমের বিদায়ী বিধায়ক পার্থ চট্টোপাধ্য়ায়ের। সোনারপুর কেন্দ্র থেকে বিদায়ী বিধায়ক লাভলি মৈত্রকে টিকিট নাও দেওয়া হতে পারে বলে খবর।
আজ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। ভোটের নির্ঘন্ট ঘোষণার পরদিন অর্থাৎ সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি ও সিপিএম। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার ২৯৪ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। আজ দুপুরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। এদিকে, বিজেপি প্রথম দফার প্রার্থী ঘোষণা করতেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। সিউড়ি থেকে বরানগর সর্বত্র একই ছবি।
Published On - Mar 17,2026 10:52 AM
