AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টলিপাড়ার গায়িকার আত্মহত্যার চেষ্টা? ভয়ঙ্কর ঘটনা জানুন

গায়িকা দেবলীনা নন্দীর স্টেজ শো মাতিয়ে রাখে দর্শকদের। পাশাপাশি দেবলীনার স্বভাব ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা। সেই সূত্রেই প্রবাহ নামে এক ব্যক্তির সঙ্গে দেবলীনার বিয়ে থেকে তাঁদের কাটানো সময়ের বিভিন্ন মুহূর্তে রয়েছে জনসমক্ষে। ২০২৪-এ দেবলীনার বিয়ে হয়েছে।

টলিপাড়ার গায়িকার আত্মহত্যার চেষ্টা? ভয়ঙ্কর ঘটনা জানুন
| Edited By: | Updated on: Jan 06, 2026 | 4:29 PM
Share

গায়িকা দেবলীনা নন্দীর স্টেজ শো মাতিয়ে রাখে দর্শকদের। পাশাপাশি দেবলীনার স্বভাব ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা। সেই সূত্রেই প্রবাহ নামে এক ব্যক্তির সঙ্গে দেবলীনার বিয়ে থেকে তাঁদের কাটানো সময়ের বিভিন্ন মুহূর্তে রয়েছে জনসমক্ষে। ২০২৪-এ দেবলীনার বিয়ে হয়েছে।

কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভে এসে ভেঙে পড়তে দেখা যায় দেবলীনাকে। লাইভে তিনি জানান, সব দিকে সমস্যা চলছে। প্রথমে দেবলীনা কর্মজীবন নিয়ে সমস্যার কথা বলতে শুরু করেন। তারপর জানান, বিয়ের পর থেকেই তাঁর মাকে নিয়ে সমস্যা শুরু হয়েছে। তিনি বরাবরই সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি হেরে গিয়েছেন বলেই দাবি করেন। সংসার করতে গিয়ে তাঁকে বারবার একটি কথাই শুনতে হয়েছে—বাপের বাড়ির মানুষদের ছেড়ে দিতে হবে, এমন আভাস দেন গায়িকা।

লাইভে একাধিকবার দেবলীনা বলেন, “আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না।” পরদিন হাসপাতালে দেবলীনার ছবি দেখা যায়। দেবলীনার বন্ধু সায়ক ছবি পোস্ট করে জানান, দেবলীনা এখন তুলনায় ভালো আছেন। সায়ক সোশ্যাল মিডিয়াতে এসে কী ঘটেছে, তা বোঝানোর চেষ্টা করলেও, দেবলীনা আত্মহত্যাই করতে গিয়েছিলেন, সেটা খোলসা করেননি। পাশাপাশি দেবলীনার বিয়েতে যে সমস্যা চলছিল, তার আভাস দিয়েছেন সায়ক।

এমনকী বিয়ে হওয়ার আগে থেকেই নাকি সমস্যা শুরু হয়েছিল, সে কথা বলেন সায়ক। অথচ দেবলীনা-প্রবাহর ব্যক্তিগত জীবনের ভিডিয়ো দেখে বোঝার উপায় নেই, তাঁদের মধ্যে কোনও সমস্যা রয়েছে!  ঠিক কোন পরিস্থিতিতে পড়ে এমন চরম সিদ্ধান্ত নিতে হল দেবলীনাকে, সমস্ত দিক খতিয়ে দেখা হোক, সেটাই গায়িকার সহকর্মীরা চাইছেন।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?