AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaliachak Incident : কালিয়াচকে সেদিন কী ঘটেছিল? পুলিশের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Kaliachak Incident Police Report : শুক্রবার কালিয়াচকের ঘটনায় আদালত রিপোর্ট জমা দিয়েছে মোথাবাড়ি থানার পুলিশ। ওই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মী ও যে সব জুডিশিয়ল অফিসাররা ছিলেন, তাঁদের উপর পরিকল্পিতভাবেই হামলা করা হয়েছিল। আর তাঁদের যখন উদ্ধার করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছেছিলেন, তখন তাঁদের উপরও হামলা করা হয়।

Kaliachak Incident : কালিয়াচকে সেদিন কী ঘটেছিল? পুলিশের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
কালিয়াচকের ঘটনায় পুলিশের রিপোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 03, 2026 | 2:53 PM
Share

মালদহ : কালিয়াচক কাণ্ডে আদালতে রিপোর্ট জমা দিল পুলিশ। আর তাতেই উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট থেকে জানা গিয়েছে, বিডিও অফিস থেকে বেরোনোর পরই তাঁদের কনভয়ে হামলা চালানো হয়। শুধুমাত্র বিচারকের কনভয়েই নয়, হামলা চালানো হয়েছে পুলিশ ও আধাসেনার ওপরেও। পুলিশের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে।

শুক্রবার কালিয়াচকের ঘটনায় আদালত রিপোর্ট জমা দিয়েছে মোথাবাড়ি থানার পুলিশ। ওই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মী ও যে সব জুডিশিয়ল অফিসাররা ছিলেন, তাঁদের উপর পরিকল্পিতভাবেই হামলা করা হয়েছিল। আর তাঁদের যখন উদ্ধার করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছেছিলেন, তখন তাঁদের উপরও হামলা করা হয়। রিপোর্ট অনুযায়ী, যখন বিচারকদের কনভয় ওই বিডিও অফিস থেকে বেরোয়, ঠিক সেইসময় সিআরপিএফ জওয়ানের গাড়ি লক্ষ্য করেও হামলা চালানো হয়। তাঁদের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। ঘটনায় একজন চালক জখম হয়েছেন। সিআরপিএফের সাব ইন্সপেক্টরও জখম হয়েছেন। এছাড়া, একজন অধস্তন কর্মীও জখম হয়েছেন। সব মিলিয়ে পুলিশের রিপোর্টে কেন্দ্রীয় বাহিনীর দুই থেকে তিনজনের আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পুলিশের রিপোর্টে আরও দাবি করা হয়েছে, বিডিও অফিসের সামনে জমায়েতের উস্কানির জেরেই হামলা চালানো হয়েছে। ১ এপ্রিল সন্ধেয় প্রায় ১০০ অজ্ঞাত পরিচয়ের জমায়েত হয় বিডিও অফিসের সামনে। ব্যারিকেড করে কনভয়ে হামলা ও ইটবৃষ্টি করা হয়। কিন্তু, ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কোথা থেকে ওই ১০০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এলেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

এই বিষয়ে সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,”রাজ্য়ের যা পরিস্থিতি, সেখানে সুপ্রিম কোর্টে যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক। এনআইএ তদন্ত হচ্ছে। আজ উস্কানিদাতাদের পাণ্ডা গ্রেফতার হয়েছে। যা রিপোর্ট তাতে বোঝা যাচ্ছে এ রাজ্যে আইনশৃঙ্খলা নেই। নির্বাচন কমিশনকে আরও কঠোর হাতে পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ন্ত্রণে নিতে হবে। তবেই পশ্চিমবঙ্গে শান্তিতে ভোট হবে।”

কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত বলেন,”বিচারব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। নিরপেক্ষতা তাঁদের কাছ থেকে কাম্য। সেক্ষেত্রে যাঁরা বৈধ ভোটার, যাঁদের সঠিক কাগজপত্র রয়েছে, তাঁরা তো বিচার পাবেনই। তাহলে এই যে বিচারকদের সন্ত্রস্ত করা, তাঁদের উপর আক্রমণ করা এগুলো একমাত্র আসতে পারে যাঁদের কাছে সঠিক কাগজ নেই। তাঁরাই বিশৃঙ্খলা তৈরি করে। আশা করব সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলি এই সমস্ত উদ্দেশ্যপ্রণোদিত মানুষদের বিরত করবেন।”

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?