মৃত সোনিকা চৌহানের সঙ্গে নিখোঁজ উত্সব মুখোপাধ্যায়ের কী যোগ?
উত্সব মুখোপাধ্যায় নিখোঁজ। ২ এপ্রিল ফেসবুকে পোস্ট দিয়ে পরিচালক-চিত্রনাট্যকার উত্সবের মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানান, বিকেল থেকে উত্সবের খোঁজ পাননি তিনি। রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি উত্সব। ৩ এপ্রিল সকালে পুলিশ তদন্ত শুরু করেছে।

উত্সব মুখোপাধ্যায় নিখোঁজ। ২ এপ্রিল ফেসবুকে পোস্ট দিয়ে পরিচালক-চিত্রনাট্যকার উত্সবের মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানান, বিকেল থেকে উত্সবের খোঁজ পাননি তিনি। রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি উত্সব। ৩ এপ্রিল সকালে পুলিশ তদন্ত শুরু করেছে।
তবে উত্সবের নিখোঁজ হয়ে যাওয়ার পরেই মডেল সোনিকা চৌহানের একটি অধ্যায় জনসমক্ষে আসতে শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক টলিপাড়ার একজন খোলসা করলেন, ”সোনিকা চৌহান আর উত্সব মুখোপাধ্যায় ভালো বন্ধু ছিলেন। তাঁদের আরও দুই অভিনেতা বন্ধু ছিল, যাঁরা এখন টলিপাড়ায় নিয়মিত কাজ করেন। একজন ফ্যাশন ডিজাইনারের কালেকশনের একটা শুটিংয়ে একসঙ্গে ছবি তুলেছিলেন সোনিকা আর উত্সব। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন উত্সব। এরপর হঠাত্ সোনিকা চৌহানের মৃত্যু হয়। সোনিকার মৃত্যুর পর উত্সবের সমাজ মাধ্যমের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।”
সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর কিছু অশালীন পোস্ট দেখা যায়। যে কারণে উত্সব অতীতে সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হয়েছেন বলে চর্চা টলিপাড়ায়। উত্সবের সঙ্গে তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়েছে এই বছর। ২ তারিখ উত্সবকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মৌপিয়া। এরই মধ্যে উত্সবের ফেসবুকের ছবি বদল হয়। মৌপিয়ার দাবি, ছবি বদল করতে বলে গিয়েছিলেন উত্সব। গভীর রাতে মৌপিয়া আবার ফেসবুকে পোস্ট করে জানান, খুঁজে পাননি উত্সবকে।
প্রায় একদিন কেটে গিয়েছে বলেই, টলিপাড়ার অনেকে কপালে চিন্তার ভাঁজ। উত্সবের নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে পরিবারের কোনও ঘটনার যোগ থাকতে পারে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ-কেউ। তবে শেষ অবধি পুলিশের তদন্তে কী উঠে আসবে, সেটা জানার অপেক্ষায় উত্সবের প্রিয়জনরা।
