AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাখি সাওয়ান্ত লেসবিয়ান, আমার পিছনে পড়েছিল: তনুশ্রী দত্ত

Tanusree Dutta on Rakhi Sawant: সাড়া না পেয়ে তনুশ্রীর ব্যাপারে নানা কুৎসাও রটিয়েছেন রাখি। তনুশ্রী বলেছেন, রাখি তো মহিলাদের প্রতি আকর্ষণ। সেই কারণেই এতগুলো বিয়ে করেও একটাও টেকাতে পারল না। প্রত্যেক পুরুষের সঙ্গে তাঁর সমস্যা হয়েছে এবং তাঁরা রাখিকে ছেড়ে চলে গিয়েছে।

রাখি সাওয়ান্ত লেসবিয়ান, আমার পিছনে পড়েছিল: তনুশ্রী দত্ত
তনুশ্রী এবং রাখি।
| Updated on: Feb 07, 2024 | 5:32 PM
Share

রাখি সাওয়ান নাকি লেসবিয়ান। এমন একটি মন্তব্য করেছেন তনুশ্রী দত্ত। একটি সাক্ষাৎকারে তনুশ্রী সোজাসুজি দাবি করেছেন, অভিনেত্রী রাখি সাবন্ত নাকি লেসবিয়ান মানুষ। পুরুষ নয়, মহিলাদের প্রতি যাবতীয় আকর্ষণ তাঁর। কিন্তু কেন এমন দাবি করেছেন তনুশ্রী?

তনুশ্রী অভিযোগ, রাখি সাওয়ান্ত নাকি তাঁর পিছনে পড়েছিলেন অনেকগুলো দিন। বারবার তাঁর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ারও চেষ্টা করেছেন রাখি। অপরদিক থেকে সাড়া না পেয়ে তনুশ্রীর ব্যাপারে নানা কুৎসাও রটিয়েছেন রাখি। তনুশ্রী বলেছেন, রাখি তো মহিলাদের প্রতি আকর্ষণ। সেই কারণেই এতগুলো বিয়ে করেও একটাও টেকাতে পারল না। প্রত্যেক পুরুষের সঙ্গে তাঁর সমস্যা হয়েছে এবং তাঁরা রাখিকে ছেড়ে চলে গিয়েছে।

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে মিটু এনেছিলেন তনুশ্রী দত্ত। তারপর থেকেই কর্মক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতনের বিভিন্ন ঘটনা সামনে আসতে শুরু করে। জামশেদপুরের বাঙালি মেয়ে তনুশ্রী লাইমলাইটে এসেছিলেন ‘আশিক বানায়া আপনে’ ছবির হাত ধরে। সেখানে তাঁর এবং ইমরান হাশমির সাহসী দৃশ্যে অভিনয় আজও আলোচিত।

Follow Us