AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাসে খরচ ২ লক্ষ টাকা!জানেন নন্দিনীদির হোটেলে পাঁঠার মাংসের দাম কত?

Nandini Bhater Hotel: ডালহৌসির ফুটপাত থেকে নিউটাউনের ঝকঝকে এসি রেস্তোরাঁ—নন্দিনীদির ব্যবসার নতুন রূপ। তাঁর এই নতুন রেস্তোরাঁ ফুড ভ্লগারদের কাছে বেশ জনপ্রিয়। তবে নন্দিনীদিকে রোজ দেখা যায় না। ব্যবসার পুরো দায়িত্ব সামলান তাঁর বাবা, যিনি রেস্তোরাঁর যাবতীয় বিষয় তদারকি করেন।

মাসে খরচ ২ লক্ষ টাকা!জানেন নন্দিনীদির হোটেলে পাঁঠার মাংসের দাম কত?
| Edited By: | Updated on: Jan 11, 2025 | 12:09 PM
Share

ডালহৌসির ফুটপাত থেকে নিউটাউনের ঝকঝকে এসি রেস্তোরাঁ—নন্দিনীদির ব্যবসার নতুন রূপ। তাঁর এই নতুন রেস্তোরাঁ ফুড ভ্লগারদের কাছে বেশ জনপ্রিয়। তবে নন্দিনীদিকে রোজ দেখা যায় না। ব্যবসার পুরো দায়িত্ব সামলান তাঁর বাবা, যিনি রেস্তোরাঁর যাবতীয় বিষয় তদারকি করেন।

নন্দিনীদির বাবার কথায়, এসি রেস্তোরাঁর মাসিক খরচ প্রায় ২ লক্ষ টাকা। তবে এখানকার পরিবেশনের ধরনে রয়েছে এক ভিন্নতা—কাচের থালার পরিবর্তে কাগজের প্লেটে খাবার পরিবেশন করা হয়। নিউটাউনে তাঁর আরও একটি রেস্তোরাঁ রয়েছে, যেখানে টিনের ছাদ। মজার বিষয়, এসি রেস্তোরাঁ এবং টিনের ছাদের রেস্তোরাঁর খাবারের মান একেবারে একই। তবে এসিতে বসে খাওয়ার জন্য প্রতিটি থালির দাম বাড়তি ৩০ টাকা।

এখানকার ভেজ থালির দাম ১০০ টাকা। একটি ভেজ থালিতে থাকে দেরাদুন রাইসের ভাত, আলুভাজা, বেগুনি, পাঁপড় ভাজা, মুগের ডাল, আলু-বেগুন-বড়ির তরকারি এবং ফুলকপি-আলুর তরকারি। অন্যদিকে, মটন থালি চাইলে খরচ করতে হবে ২৩০ টাকা। এতে থাকবে দু’পিস মটন, ভাত, ডাল-ভাজা এবং কিছু সবজি (কমপ্লিমেন্টারি)। নন-এসি রেস্তোরাঁয় একই মটন থালির দাম ২০০ টাকা। তাহলে, আপনি কি নন্দিনীদির রেস্তোরাঁয় গিয়ে এই স্বাদ চেখে দেখবেন?

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?