AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ও বলে দিয়েছে আমাকে’, সৌরভের কোন রূপ ফাঁস করলেন ডোনা?

Sourav-Dona: অতীতে বহুবারই ‘দাদাগিরি’র মঞ্চে দাদাকে নিয়ে নানা রঙ্গ-রসিকতা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বারবারই বোঝাতে চেয়েছেন ডোনাকে তিনি ভয় করেন। তবে সৌরভ যে ‘পজেসিভ হাসব্যান্ড’, অধিকার বোধসম্পন্ন স্বামী, তা নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন সৌরভ।

'ও বলে দিয়েছে আমাকে', সৌরভের কোন রূপ ফাঁস করলেন ডোনা?
| Edited By: | Updated on: Dec 04, 2024 | 7:59 PM
Share

সৌরভ গঙ্গোপাধ্যায়, খেলার মাঠ থএকে টিভির পর্দা, তাঁর উপস্থিতি মানেই দর্শক মনে এক ভিন্ন স্বাদের উত্তেজনা। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ও কটাক্ষের তালিকার বাইরে নন। বিতর্কে নাম লেখালেও তাঁর জনপ্রিয়তা কোনওদিন কোনও অংশে কমেনি। দাদাগিরির মঞ্চে মাঝে মধ্যেই নানা মজার গল্প শেয়ার করে নিতেন তিনি। সংসার যে তালিকার বাইরে থাকত না। তবে ডোনা গঙ্গোপাধ্যায় এ কী মন্তব্য করলেন সৌরভকে নিয়ে?

৩ মার্চ, ২০২৪, ‘দিদি নম্বর ওয়ান’-এর বিশেষ এপিসোডে আমন্ত্রিত হয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এসেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে দাঁড়িয়ে ‘দাদার কীর্তি’ ফাঁস করেছিলেন ডোনা। অতীতে বহুবারই ‘দাদাগিরি’র মঞ্চে দাদাকে নিয়ে নানা রঙ্গ-রসিকতা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বারবারই বোঝাতে চেয়েছেন ডোনাকে তিনি ভয় করেন। তবে সৌরভ যে ‘পজেসিভ হাসব্যান্ড’, অধিকার বোধসম্পন্ন স্বামী, তা নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন সৌরভ। সত্যি কি সৌরভ তেমনই ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে স্পষ্ট জিজ্ঞেস করেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। একটুও না ভেবে ডোনা স্বীকার করে নিয়েছেন সৌরভ ঠিক তাই।

এই দিন ‘দিদি নম্বর ওয়ান’-এ একটি নীল রঙের একটি শাড়ি পরে এসেছিলেন ডোনা। সাজ ছিল মার্জিত। কোনওদিনও বেশি সাজেন না তিনি। পোশাকের ক্ষেত্রে বরাবরই মার্জিত এবং রুচিশীল। এই রুচিশীল এবং মার্জিত পোশাক নাকি তাঁকে পরতে বলেন সৌরভ নিজে। অর্থাৎ পোশাক-সাজ নিয়ে মোটেও যা ইচ্ছে তাই বিষয়টা পছন্দ করেন না তিনি। ডোনা বলেছিলেন, “সৌরভ অত্যন্ত পজ়েসিভ একজন স্বামী। আমি কী পরব সেটা পর্যন্ত বলে দেন। এই যে দেখছেন আমি নীল রঙের শাড়িটা পরে এসেছি, এটা কিন্তু ও নিজে বলে দিয়েছে আমাকে পরতে। বলেছে এটাই পরবে, এটা পরেই ‘দিদি নম্বর ওয়ান’ খেলতে যাবে।”

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের