AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্ত্রী বিকিনি পরতে চায়! ৪৩৮ কোটি খরচ করে এ কী করলেন দুবাইয়ের শেখ

Dubai: বিকিনি পরার হাজারও শর্ত রয়েছে দুবাইয়ে। কিন্তু নিয়মের কাছে হার মানবে স্ত্রীর ইচ্ছে, তা কী করে হয়? সেই কারণেই এক অভাবনীয় ঘটনা ঘটালেন দুবাইয়ের এক ব্যক্তি। খরচ করে ফেললেন ৪১৮ কোটি টাকা! কিনে ফেললেন আস্ত এক দ্বীপ! চমকে গেলেন তো?

স্ত্রী বিকিনি পরতে চায়! ৪৩৮ কোটি খরচ করে এ কী করলেন দুবাইয়ের শেখ
৪৩৮ কোটি খরচ করে এ কী করলেন দুবাইয়ের শেখ
| Updated on: Oct 03, 2024 | 10:07 PM
Share

বিকিনি পরার হাজারও শর্ত রয়েছে দুবাইয়ে। কিন্তু নিয়মের কাছে হার মানবে স্ত্রীর ইচ্ছে, তা কী করে হয়? সেই কারণেই এক অভাবনীয় ঘটনা ঘটালেন দুবাইয়ের এক ব্যক্তি। খরচ করে ফেললেন ৪১৮ কোটি টাকা! কিনে ফেললেন আস্ত এক দ্বীপ! চমকে গেলেন তো? ব্যাপারটা তবে খুলেই বলা যাক। ইনস্টাগ্রামে সৌদি অব আরবিয়া নামক এক পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ঘটনা। তরুণীর নাম সৌদি আল নাদাক। বয়স ২৬ বছর। বছর তিনেক আগে তিনি বিয়ে করে দুবাইয়ের জামাল নামক এক ব্যক্তিকে।

ওই পেজ থেকে দাবি করা হয়, স্ত্রী যাতে বিনা বাধায় বিকিনি পরে ঘুরে বেড়াতে পারে সেই কারণে আস্ত এক বিকিনি কিনে ফেলেন ওই ব্যক্তি। যার দাম পড়ে প্রায় ৪১৮ টাকা। এক প্রথম সারির সংবাদমাধ্যমে সৌদি বলেন, “আমার স্বামী বহুদিন ধরেই কোথাও বিনিয়োগ করতে চাইছিল। মনে হল এ ক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মারা হবে। কেনাও হবে, আর আমিও ওই দ্বীপে বিকিনি পরে নিরাপদে থাকতে পারব।”

ঘটনায় নেটিজেনদের মধ্যে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তাঁকে বলছেন বেহিসেবি। কেউ আবার স্ত্রীর প্রতি এই ভালবাসা দেখে মুগ্ধ। এই প্রথম যে স্ত্রীর জন্য এত দামি জিনিস কিনেছেন জামাল এমনটা কিন্তু নয়, অতীতেও স্ত্রীকে সাড়ে আট কোটি টাকা দিয়ে স্ত্রীকে হিরের আংটি দিতে দেখা গিয়েছে তাঁকে।

View this post on Instagram

A post shared by Soudi✨ (@soudiofarabia)

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো