মুখ ফেরান যশ, ৭০ লক্ষ টাকা হয় লোকসান! বিস্ফোরক এনা সাহা

Ena Saha: হতাশা গ্রাস করতে থাক এনাকে। অতীতে বহুবার নিজের ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক নিয়ে মুখ খুলেছিলেন তিনি। ওজনও বেড়ে যায় অনেকটাই। তবে আগের সেই সমস্যা থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছেন তিনি। অকপটে নিজের অসুবিধের কথা বলতে পারেন এনা।

মুখ ফেরান যশ, ৭০ লক্ষ টাকা হয় লোকসান! বিস্ফোরক এনা সাহা
চাঁচাছোলা এনা সাহা

May 23, 2024 | 7:28 PM

এনা সাহা– খুব ছোট থেকেই শো-বিজের সঙ্গে আলাপ। রিয়ালিটি শো থেকে অভিনয়– এনাকে পাওয়া গিয়েছে নানা রূপে। সেই এনার জীবনেই বছর কয়েক আগে ঘটে যায় এক বড় ঘটনা। যশের সঙ্গে হাত মিলিয়ে করেছিলেন এক ছবি। আর সেই ছবির কারণেই এমন অবস্থা হয় তাঁর যা নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন তিনি। ২০২০ সালের ২১ অক্টোবর প্রথম প্রযোজনায় হাত পাকিয়েছিলেন এনা। তাঁর প্রথম প্রযোজিত ছবির নাম ‘এসওএস’ কলকাতা। সেই ছবিতে অভিনয় করেছিলেন যশ দাশগুপ্ত, নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। বক্স অফিসে সেই ছবি খারাপ পারফর্ম করেনি।

এনার কথায়, “এসওএস হিট হওয়ার পর আমি ওভার কনফিডেন্ট হয়ে পড়ি। চিনে বাদাম নামক এক ছবি করতে যাই। যদিও আমার মনে হয়েছিল ছবিটা করা উচিৎ হচ্ছে না। তবুও আমি করি। আর যা হওয়ার তাই হয়। সব টাকা নষ্ট। কারণ ছবিটা সুপারফ্লপ হয়।” ওই ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন যশ আর এনা। যশের সঙ্গে অনস্ক্রিন গাঁটছড়া বেঁধেই সর্বনাশ হয় এনার। তাঁর সাধের টাকা যায় জলে। ছবিটির পরিচালক ছিলেন শিলাদিত্য মৌলিক। জানেন কি, ছবিটি মুক্তির ঠিক আগে বিতর্কতেও জড়িয়েছিলেন যশ ও পরিচালক? যশ অফিসিয়াল বিবৃতি দিয়ে ওই ছবি থেকে সম্পর্ক ছিন্ন করেন। এরপর তাঁদের আরও এক ছবি করার কথা ছিল। যদিও তা এখন বিশ বাঁও জলে।

এর পর হতাশা গ্রাস করতে থাক এনাকে। অতীতে বহুবার নিজের ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক নিয়ে মুখ খুলেছিলেন তিনি। ওজনও বেড়ে যায় অনেকটাই। তবে আগের সেই সমস্যা থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছেন তিনি। অকপটে নিজের অসুবিধের কথা বলতে পারেন এনা।

Loading...
Unable to load recommendations.
Follow Us