যিশু-নীলাঞ্জনা নয়, টলিপাড়ার ‘পাওয়ার কাপলের’ ঘরেও পরকীয়ার গন্ধ?
Tollywood Gossip: এমনিতে সেই অভিনেতার নামে এযাবৎ কোনও কুৎসা ছিল না। ফিল্মি পরিবার থেকে উঠে আসা সেই তরুণ তুর্কীর 'পাখির চোখ' ছিল অভিনয়ই। তবে বীরযোদ্ধাও কি লক্ষ্যভ্রষ্ট হন কখনও সখনও?

পরিচালক বলেছিলেন, ‘ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। আর এই ভাবতে গিয়েই এখন মাথায় হাত টলিউডের অন্দরে অনেকেরই। টলিপাড়ার যে জুটি এযাবৎ ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছিলেন তাঁদের সংসারেও এবার উঁকি দিচ্ছে পরকীয়া! কিছু দিন আগেই টলিউডের একঝাঁক তারকা উড়ে গিয়েছিলেন মার্কিন মুলুকে। দলে ছিলেন অভিনেতাও। সেখানেই নাকি এক সহ অভিনেত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা চোখ এড়ায়নি কারও। সেই গুঞ্জন এসেছে অভিনেতার স্ত্রীর কানেও। আর তাতেই নাকি রেগে গিয়ে তাঁদের একসঙ্গে সব ছবি তিনি মুছে দিয়েছেন ইনস্টাগ্রাম থেকে। শুধু কি তাই? স্বামীকে করেছেন আনফলোও!
এমনিতে সেই অভিনেতার নামে এযাবৎ কোনও কুৎসা ছিল না। ফিল্মি পরিবার থেকে উঠে আসা সেই তরুণ তুর্কীর ‘পাখির চোখ’ ছিল অভিনয়ই। তবে বীরযোদ্ধাও কি লক্ষ্যভ্রষ্ট হন কখনও সখনও? স্ত্রীর ‘শ্রী’ লাগে ফিকে? যে অভিনেত্রীর সঙ্গে অভিনেতার নাম জড়িয়েছে তিনিও কিন্তু কম যান না! সুন্দরী, তন্বী– নামেও রয়েছে সূর্য-তেজ। যদিও অভিনেতা এই গসিপকে মান্যতা দিতে নারাজ এখনই। তাঁর ইনস্টাগ্রামে এখনও জ্বলজ্বল করছে সন্তান ও স্ত্রীর ছবি। এ সবের মধ্যেই অনেকে আবার খোঁজ করছেন ‘ফেলুদা’র। অনস্ক্রিন ফেলুদার সঙ্গে অভিনেতার যে রয়েছে এক গভীর যোগ! সত্যিই কি পরকীয়া? নাকি নেহাতই গুঞ্জন? নেটিজেনদের রসিকতা, ‘ফেলুদা, পাতা লাগাও’।
