AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৯ বছর পর ফের পর্দা কাঁপাবে অভিষেক-রানি জুটি? রয়েছেন শাহরুখও

ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, সুহানা খান, অনিল কাপুর ও জ্যাকি শ্রফের মতো একঝাঁক প্রথম সারির তারকা। এর আগে রানিকে সুহানা খানের মায়ের চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এবার যা খবর সামনে আসছে, তাতে রানি ও অভিষেকের ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও বড় চমক!

১৯ বছর পর ফের পর্দা কাঁপাবে অভিষেক-রানি জুটি? রয়েছেন শাহরুখও
| Updated on: Sep 07, 2026 | 7:27 PM
Share

শাহরুখ খানের মেগা প্রজেক্ট ‘কিং’ নিয়ে চর্চা থামার কোনA লক্ষণই নেই। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই তারকাখচিত ছবিকে ঘিরে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের আগ্রহ চরম শিখরে। ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, সুহানা খান, অনিল কাপুর ও জ্যাকি শ্রফের মতো একঝাঁক প্রথম সারির তারকা। এর আগে রানিকে সুহানা খানের মায়ের চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এবার যা খবর সামনে আসছে, তাতে রানি ও অভিষেকের ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও বড় চমক!

বলিউডের অন্দরমহলের খবর সত্যি হলে, দীর্ঘ ১৯ বছর পর পর্দায় পুনর্মিলন ঘটতে চলেছে অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায়ের। ছবিতে নাকি আবার তাঁদের জুটিকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। শুধু তা-ই নয়, এই ছবির মাধ্যমে ঠিক দুই দশক পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কভি অলবিদা না কেহনা’ ছবিতে শেষবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অভিষেকও।

যদিও ‘কিং’ নিয়ে নানা ধরনের জল্পনা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ালেও, এখনও পর্যন্ত কোনও বিষয় নিয়েই আনুষ্ঠানিক সিলমোহর দেননি নির্মাতারা। তাই রানি-অভিষেকের এই আইকনিক কেমিস্ট্রি সত্যিই পর্দায় ফিরছে কি না, তা নিশ্চিত হতে বড় পর্দা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

সম্প্রতি নেটপাড়ায় ‘কিং’-এর একটি তথাকথিত শুটিং দৃশ্য ভাইরাল হলে তুমুল শোরগোল পড়ে যায়। তবে অনুরাগী ও নেটিজেনরা দ্রুত ধরে ফেলেন যে, ভিডিয়োটি আসলে এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। অবশ্য এর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ছবিটির আসল শ্যুটিং চলাকালীন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের কিছু আসল ঝলক ফাঁস হয়েছিল।

সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এই মহানির্মাণের। তবে ছবি মুক্তির তারিখ পিছানো নিয়ে কিছু জল্পনা তৈরি হয়েছে। কারণ, ‘কিং’-এর মুক্তির মাত্র এক সপ্তাহ আগে, অর্থাৎ ১৮ ডিসেম্বর বড় পর্দায় আসছে মার্ভেলের মেগা বাজেট ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। বক্স অফিস সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে তারিখ বদলাবে কি না, তা নিয়ে এখনও প্রযোজনা সংস্থার কোনও সিদ্ধান্ত সামনে আসেনি।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ