কেরিয়ারে কঠিন লড়াই, বাড়ির অমতে বিয়ে, এই অভিনেতা জীবনের গল্প চোখে জল আনবে
সেই তরুণ অভিনেতা তখন অভিনয়ের জগতে লড়াই চালাচ্ছেন। নাম-যশ কিছুই তখনও অর্জন করেননি। ছোটখাটো কাজ, অনিশ্চিত ভবিষ্যৎ সব মিলিয়ে পরিস্থিতি ছিল বেশ কঠিন। পরিবার চাইছিল, আগে নিজের জীবনটা স্থির হোর, তারপর বিয়ে। রক্ষণশীল পরিবার হওয়ার দরুণ প্রেম করে বিয়ে হোক সেটা একেবারেই চাননি অভিনেতার পরিবারের কেউই।

বলিউডে কান পাতলেই শোনা যায় একের পর এক বিচ্ছেদের খবর। তারই মাঝে কিছু সম্পর্কের বন্ধন অটুট। তেমন কিছু গল্প আলাদা করে মনে দাগ কাটে। এই গল্পটাও তেমনই যেখানে প্রেম ছিল, ছিল পরিবারের বিরোধিতা। কিন্তু তা সত্ত্বেও এক স্বনামধন্য অভিনেতা নিজের ভালোবাসার মানুষের হাত ছাড়েননি। জানেন কে সেই অভিনেতা?
ঘটনাটা শুরু হয় এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে। আত্মীয়স্বজনের ভিড়, খাওয়া-দাওয়া আর উৎসবের মাঝেই এক তরুণ অভিনেতার সঙ্গে আলাপ হয় এক তরুণীর। খুব সাধারণভাবেই কথা শুরু হয়েছিল। তখন কেউই ভাবেনি, এই আলাপই ভবিষ্যতে এক সঙ্গে থাকার সূচনা।
সেই তরুণ অভিনেতা তখন অভিনয়ের জগতে লড়াই চালাচ্ছেন। নাম-যশ কিছুই তখনও অর্জন করেননি। ছোটখাটো কাজ, অনিশ্চিত ভবিষ্যৎ সব মিলিয়ে পরিস্থিতি ছিল বেশ কঠিন। পরিবার চাইছিল, আগে নিজের জীবনটা স্থির হোক, তারপর বিয়ে। রক্ষণশীল পরিবার হওয়ার দরুণ প্রেম করে বিয়ে হোক সেটা একেবারেই চাননি অভিনেতার পরিবারের কেউই। পরিবারের তরফে স্পষ্ট আপত্তি ছিল। বলা হয়েছিল, এই বিয়ে করলে কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়া বেশ কঠিন হবে। অভিনয়ের মতো অনিশ্চিত পেশায় সংসার চালানো সম্ভব নয় এমন কথাও শুনতে হয় অভিনেতাকে। কিন্তু সেই সময়েই তিনি একটা বড় সিদ্ধান্ত নেন।
সমস্ত বিরোধিতা সত্ত্বেও নিজের মনের কথাই শোনেন অভিনেতা। এই অভিনেতা হলেন পঙ্কজ ত্রিপাঠী। তিনি বিয়ে করেন সেই তরুণীকেই, যাঁর সঙ্গে প্রথম দেখা হয়েছিল বিয়ে বাড়িতে। তাঁর স্ত্রী মৃণালিনী ত্রিপাঠী শুরু থেকেই তাঁর পাশে ছিলেন। অপ্রতিষ্ঠিত ভালোবাসার মানুষ কে ছেড়ে যাননি তিনি।

বিয়ের পরের জীবনও খুব সহজ ছিল না। অনেকদিন পর্যন্ত ছোট চরিত্রেই সন্তুষ্ট থাকতে হয়েছে অভিনেতাকে। কিন্তু ধীরে ধীরে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় দর্শকের নজর কাড়ে। তাঁর অভিনয়ের স্বাভাবিকতা, সংলাপ বলার নিজস্ব ভঙ্গি তাঁকে জনপ্রিয় করে তোলে।
আজ পঙ্কজ ত্রিপাঠী বলিউডের অন্যতম সফল অভিনেতা। তাঁর জীবনের এই প্রেম আর বিয়ের গল্প প্রমাণ করে, সঠিক মানুষের পাশে থাকলে আর নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখলে সাফল্য একদিন ঠিকই আসে।
