আর্থিক সংকটে গোবিন্দা! মুখ খুললেন অভিনেতার ভাইপো
প্রায় ৭০-৮০টি ছবিতে অভিনয় করেছেন গোবিন্দা । একের পর এক বাণিজ্যিক সাফল্য তাঁর ঝুলিতে। নাচ, কমেডি আর সংলাপ বলার নিজস্ব ভঙ্গি সব মিলিয়ে তিনি ছিলেন সুপারহিট তারকা। বিনয়ের দাবি, “মাত্র পাঁচটা ছবিতে উনি যত উপার্জন করেছেন, অনেকেই সারাজীবনে তা করতে পারেন না।”

সোশ্যাল মিডিয়ার যুগে সত্যি মিথ্যে বোঝা দায়। সম্প্রতি একটি পুরনো ক্লিপ ভাইরাল হয়েছে, আর সেখান থেকেই দাবি উঠেছে, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা নাকি আর্থিক সংকটে, এমনকি টাকার জন্য নাকি রাস্তায় নেমে গিয়েছেন”! যা নিয়ে বেশ চিন্তায় পরে গিয়েছিলেন অভিনেতার ভক্তরা।
কিন্তু এই জল্পনার মাঝেই মুখ খুললেন তাঁর ভাইপো ও অভিনেতা বিনয় আনন্দ। এক সাক্ষাৎকারে বিনয় গোবিন্দাকে নিয়ে একেবারে স্পষ্ট ভাষায় বলেন, “তিনি একজন সুপারস্টার। আজও ২৫-৩০ লক্ষ টাকা রোজকার তিনি মূহুর্তের মধ্যে করতে পারেন। যাঁরা বলছেন উনি গরিব হয়ে গিয়েছেন, তাঁরা বোকার মতো কথা বলছেন।”
এই ঘটনার কথা শুনে অবাক হয়ে গিয়েছেন বিনয়, বেশ বিরক্তও হয়েছেন। তাঁর প্রশ্ন- কীভাবে এত সহজে এমন গল্প বিশ্বাস করা যায়? গোবিন্দার কেরিয়ারের উজ্জ্বল সময়ের কথা মনে করিয়ে তিনি বলেন “লোকহান্ডওয়ালায় যখন ১২-১৩ লক্ষ টাকায় ফ্ল্যাট মিলত, তখন তিনি এক ছবির জন্য ১ কোটি টাকা নিতেন।” নব্বইয়ের দশকে টাকার এই অঙ্ক যে কত বড় ছিল, তা বলার অপেক্ষা রাখে না।
প্রায় ৭০-৮০টি ছবিতে অভিনয় করেছেন গোবিন্দা । একের পর এক বাণিজ্যিক সাফল্য তাঁর ঝুলিতে। নাচ, কমেডি আর সংলাপ বলার নিজস্ব ভঙ্গি সব মিলিয়ে তিনি ছিলেন সুপারহিট তারকা। বিনয়ের দাবি, “মাত্র পাঁচটা ছবিতে উনি যত উপার্জন করেছেন, অনেকেই সারাজীবনে তা করতে পারেন না।”
বিনয়ের কথায় স্পষ্ট—গোবিন্দার দীর্ঘ কেরিয়ারের সময় পেরিয়ে আসার পর এই ধরণের গুঞ্জন রটা একেবারেই উচিৎ নয়। বিনয় আরও বলেন, “আমি সোশ্যাল মিডিয়া খুললেই গোবিন্দাজি-কে দেখি। এটাই তো স্টারডম।” তবে বিনয় এও বলেছেন যে, বিতর্কও এক ধরনের প্রচার—আর সেই প্রচার প্রমাণ করে, মানুষ এখনও গোবিন্দাকে ভুলে যায়নি। বহুদিন বড় পর্দায় দেখা যায়নি অভিনেতাকে। ভক্তরা অপেক্ষায় আবারও অভিনেতাকে বড় পর্দায় দেখার।
