AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Govinda Komal Rani: কোমলকে নিয়ে কেন লালবাগচায় গিয়েছিলেন গোবিন্দা? মুখ খুলতেই বাড়ল জল্পনা!

Lalbaugcha Raja: চর্চিত প্রেমিকা কোমল রানির সঙ্গে লালবাগচা রাজায় কেন গিয়েছিলেন গোবিন্দা? অবশেষে মুখ খুললেন খোদ অভিনেতা। আর এর মাঝেই স্বামী গোবিন্দাকে নিয়ে এ কী বললেন স্ত্রী সুনীতা! জানুন বিস্তারিত...

Govinda Komal Rani: কোমলকে নিয়ে কেন লালবাগচায় গিয়েছিলেন গোবিন্দা? মুখ খুলতেই বাড়ল জল্পনা!
কী বলেছেন অভিনেতা?
| Updated on: Sep 25, 2026 | 8:40 AM
Share

বলিউডের একাধিক তারকাদের দেখা মিলেছে লালবাগচায়। আর সেই তারকাদের ভিড়েই দেখা মেলে গোবিন্দার (Govinda)। তবে একা নন, তাঁর সঙ্গে ছিলেন চর্চিত প্রেমিকা কোমল রানি স্বর্ণকার। আর একসঙ্গে তাঁদের এই পুজো দেওয়ার ছবি সামনে আসতেই রীতিমতো সরগরম হয়ে ওঠে নেটমাধ্যম। অনেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু করেন। এতদিন এই বিষয়ে একেবারে চুপ ছিলেন বলিউড অভিনেতা। তবে এবার আর জল্পনা বাড়তে দিলেন না। স্পষ্ট জানালেন, ঠিক কী কারণে তিনি কোমলের সঙ্গে সেখানে গিয়েছিলেন।

গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়ে গোবিন্দা জানিয়েছেন, এই মন্দির দর্শনের পিছনে অন্য কোনও কারণ নেই। পুরোটাই তাঁর আগামী সিনেমা ‘রূপা’-র জন্য। এই ছবিতে গোবিন্দার বিপরীতে অভিনয় করবেন কোমল রানি। এক সাক্ষাৎকারে অভিনেতা বেশ বিরক্তির সঙ্গেই বলেন, “মানুষ এমনভাবে রিঅ্যাক্ট করছে যেন কী না কী হয়ে গিয়েছে! আমি সেখানে শুধু আমার ‘রূপা’ ছবির জন্য প্রার্থনা করতে গিয়েছিলাম।”

আসলে, সহ-অভিনেত্রীদের সঙ্গে ভগবানের আশীর্বাদ নিতে যাওয়ার ঘটনা গোবিন্দার জীবনে এই প্রথম নয়। অতীতেও এমন কাজ বহুবার করেছেন তিনি। পুরনো কথা মনে করিয়ে দিয়ে অভিনেতা বলেন, “আমি এর আগে করিশ্মা কাপুরের সঙ্গেও পুজো দিতে গিয়েছিলাম। সেটা আমার জন্য বেশ লাকি ছিল, সিনেমা সুপারহিট হয়। রবিনা ট্যান্ডনের সঙ্গেও গিয়েছিলাম, সেই ছবিও হিট হয়েছিল। এবার রানির সঙ্গে গিয়েছি। শুধু ভগবানের আশীর্বাদ নিতেই আমরা সেখানে গিয়েছিলাম।” যারা সমালোচনা করছেন, তাঁদের উদ্দেশেও সোজাসাপটা প্রশ্ন ছুঁড়েছেন অভিনেতা। তিনি বলেন, “জানি না মানুষের কী সমস্যা! একটা সিনেমা সবে শুরু হচ্ছে, তা নিয়ে এত আলোচনার কী আছে?”

তবে গোবিন্দার এই মন্তব্যের পরেই যেন জল্পনা আরও একটু বাড়িয়ে দিয়েছেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা। স্বামীর মন্দির দর্শনের পরপরই মুম্বই বিমানবন্দরে সুনীতাকে তাঁর পোষ্য কুকুর ‘উইন্টার’-এর সঙ্গে দেখা যায়। সেখানে তিনি এমন কিছু কথা বলেন, যা শুনে অনেকেই অবাক। সুনীতা বলেন, “মানুষকে আপনি যতই ভালোবাসুন না কেন, কোনও লাভ নেই। মানুষ শুধুই ধোঁকা দেয়। এদের (পোষ্য) ভালোবাসুন, এরা সবসময় কাছে থাকে। উইন্টার আমাকে সবসময় ছাড়তে আসে। মানুষের চেয়ে পোষ্য অনেক ভালো।”

সুনীতা আরও বলেন, “পশুদের ভালোবাসুন, মানুষদের নয়। মানুষ বিশ্বাসঘাতক হয়।” তাঁর এই মন্তব্য ঘিরেই এখন নতুন করে চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই কথাগুলো হয়তো তিনি স্বামী গোবিন্দার উদ্দেশেই বলেছেন।

অন্যদিকে, ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনের মাঝেই সিনেমার পাশাপাশি রিয়েলিটি শোয়ে অংশ নেওয়া নিয়েও মুখ খোলেন গোবিন্দা। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “এখনও পর্যন্ত কিছুই ঠিক হয়নি। তবে কথাবার্তা চলছে। ভবিষ্যতে হয়তো কোনও শো করতে পারি, কিন্তু এখন কিছুই কনফার্ম নয়। আমি নিজে খুব বেশি রিয়েলিটি শো দেখি না।” সব মিলিয়ে গোবিন্দার নতুন ছবি আর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এখন রীতিমতো সরগরম বলিপাড়া।

Follow Us