রাজনীতিতে গোবিন্দা? যোগীর সঙ্গে ছবি উঠতেই জল্পনা তুঙ্গে
তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। গোবিন্দা বলেন, "অর্থ এবং খ্যাতি কাউকে ছাড়ে না। এই ধরণের ষড়যন্ত্র সবার সঙ্গে হয় না। আমি বলিউডের একজন নামী অভিনেতাকে জানি যিনি এই একই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। এবার আমার ওপর আক্রমণ হচ্ছে, যদিও আমি তাঁর মতো অত বড় কেউ নই। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে এই বিপদ থেকে রক্ষা পাই এবং আমার সন্তানরা ভালো থাকে।"

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর জল্পনার মাঝেই শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অভিনেতা গোবিন্দা। এই সাক্ষাৎকে ‘স্বর্গীয়’ (Divine) অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী এবং অভিনেতা যৌথভাবে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি ধরে রয়েছেন। এই ছবি ঘিরেই এখন চর্চা তুঙ্গে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে চলা গুঞ্জন নিয়ে মুখ খোলেন অভিনেতা। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। গোবিন্দা বলেন, “অর্থ এবং খ্যাতি কাউকে ছাড়ে না। এই ধরণের ষড়যন্ত্র সবার সঙ্গে হয় না। আমি বলিউডের একজন নামী অভিনেতাকে জানি যিনি এই একই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। এবার আমার ওপর আক্রমণ হচ্ছে, যদিও আমি তাঁর মতো অত বড় কেউ নই। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে এই বিপদ থেকে রক্ষা পাই এবং আমার সন্তানরা ভালো থাকে।”
View this post on Instagram
তিনি আরও যোগ করেন, “আমি আমার মায়ের আশীর্বাদপুষ্ট একজন সাধারণ মানুষ। আমাকে অনেক লড়াই করতে হয়েছে।” বিগত কয়েক মাস ধরে গোবিন্দা ও সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা ধরণের নেতিবাচক খবর সামনে আসছিল। সেই প্রতিকূল পরিস্থিতিতে যোগী আদিত্যনাথের মতো একজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁর এই বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে। যদিও গোবিন্দা একে নিছকই ‘সৌজন্য সাক্ষাৎ’ বলছেন, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশের রাজনীতিতে সেলিব্রিটিদের যোগদান নতুন কিছু নয়। ফলে গোবিন্দার এই পদক্ষেপকে তাঁর নতুন কোনো ইনিংসের শুরু হিসেবে দেখছেন অনেকেই।
গোবিন্দা তাঁর পোস্টে যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সময় কাটানো সত্যিই এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ আদরণীয় যোগী আদিত্যনাথজি।” এখন দেখার বিষয়, এই ‘স্বর্গীয়’ সাক্ষাৎকারের পর গোবিন্দার জীবন বা ক্যারিয়ারে সত্যিই কোনো নতুন মোড় আসে কি না।
