Calcutta High Court: ‘শুভেন্দু-সহ বিরোধী দলের নেতাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যেরই’. স্পষ্ট করল আদালত
Calcutta High Court: কিছুদিন আগেই পুরুলিয়ায় জনসভা সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। শুভেন্দুর অভিযোগ, রাতে ফেরার সময়ে কয়েকজন দুষ্কৃতী বাঁশ-লাঠি নিয়ে তাঁর কনভয়ের ওপর হামলা চালায়। গাড়ির কাচে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

কলকাতা: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিরোধী দলের নেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য হাইকোর্টকে নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। হাইকোর্টের বক্তব্য, বিরোধী দলের কোনও নেতার ওপর যাতে হামলার ঘটনা না ঘটে, তার দায়িত্ব নিতে হবে রাজ্যকেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পুরুলিয়ায় জনসভা সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। শুভেন্দুর অভিযোগ, রাতে ফেরার সময়ে কয়েকজন দুষ্কৃতী বাঁশ-লাঠি নিয়ে তাঁর কনভয়ের ওপর হামলা চালায়। গাড়ির কাচে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
ঘটনাকে ঘিরে সাময়িকভাবে এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার প্রতিবাদে, অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন শুভেন্দু। পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় গিয়ে বিরোধী দলের নেতৃত্বকে আক্রান্ত হতে হয়েছে বাংলায়। সেক্ষেত্রে বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর চোখের নীচের হাড় ভেঙে যায়। দীর্ঘদিন তিনি দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন। আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। এবার বিরোধী দলের নেতাদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে রাজ্যকেই দায়িত্ব দিল হাইকোর্ট।
