AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যমজ সন্তানের বাবা হলেন রাম চরণ, সুখবর দিয়ে কী লিখলেন দক্ষিণী তারকা?

২০২৩ সালে এই দম্পতির প্রথম কন্যাসন্তান ক্লিন কারার জন্ম হয়েছিল। এবার যমজ সন্তানের আগমনে তাঁদের পরিবার পূর্ণতা পেল পরিবারে নতুন সদস্যদের আগমনের খবরটি প্রথম প্রকাশ্যে আনেন রাম চরণের বাবা, মেগাস্টার চিরঞ্জীবী। নিজের এক্স হ্যান্ডেলে দাদু হওয়ার আনন্দ ভাগ করে নিয়ে তিনি লেখেন, "অপার আনন্দ ও কৃতজ্ঞতা নিয়ে জানাচ্ছি যে রাম চরণ এবং উপাসনার যমজ সন্তান হয়েছে।

যমজ সন্তানের বাবা হলেন রাম চরণ, সুখবর দিয়ে কী লিখলেন দক্ষিণী তারকা?
| Updated on: Feb 02, 2026 | 1:49 PM
Share

অপেক্ষার অবসান। অবশেষে রাম চরণ ও উপাসনার সংসারে এল নতুন দুই অতিথি। রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্ত্রীর বেবি বাম্পের একটি আদুরে ছবি শেয়ার করে এই সুখবর জানান ‘আরআরআর’ খ্যাত অভিনেতা। ছবিতে রাম চরণের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে অন্তঃসত্ত্বা উপাসনাকে।

ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা এক পুত্র এবং এক কন্যাসন্তান লাভ করেছি। দুই কন্যা এবং এক পুত্রকে পেয়ে আমাদের হৃদয় আজ কৃতজ্ঞতায় ভরে উঠেছে। আমাদের জীবনের নারীরাই আমাদের মূল শক্তি। প্রতিটি মুহূর্তে পাশে থাকার জন্য আমাদের সমস্ত ভক্ত, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ।”

উল্লেখ্য, ২০২৩ সালে এই দম্পতির প্রথম কন্যাসন্তান ক্লিন কারার জন্ম হয়েছিল। এবার যমজ সন্তানের আগমনে তাঁদের পরিবার পূর্ণতা পেল পরিবারে নতুন সদস্যদের আগমনের খবরটি প্রথম প্রকাশ্যে আনেন রাম চরণের বাবা, মেগাস্টার চিরঞ্জীবী। নিজের এক্স হ্যান্ডেলে দাদু হওয়ার আনন্দ ভাগ করে নিয়ে তিনি লেখেন, “অপার আনন্দ ও কৃতজ্ঞতা নিয়ে জানাচ্ছি যে রাম চরণ এবং উপাসনার যমজ সন্তান হয়েছে। মা এবং দুই শিশু— সকলেই সুস্থ আছে। দাদু-ঠাকুমা হিসেবে এই মুহূর্তটি আমাদের কাছে পরম আশীর্বাদের। আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।”

খবরটি জানাজানি হতেই হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালের বাইরে ভিড় জমান রাম চরণের ভক্তরা। বাজি ফাটিয়ে এবং মিষ্টি বিতরণ করে প্রিয় অভিনেতার আনন্দ ভাগ করে নেন তাঁরা। নবজাতকদের আশীর্বাদ করতে হাসপাতালে পৌঁছে যান খোদ চিরঞ্জীবীও।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাম চরণ ও উপাসনা। দীর্ঘ অপেক্ষার পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন তাঁরা। তবে বড় মেয়ে ক্লিন কারাকে এখনও ক্যামেরার আড়ালেই রেখেছেন এই তারকা দম্পতি। এখন দেখার বিষয়, যমজ সন্তানদের প্রথম ঝলক কবে সামনে আনেন তাঁরা।