AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood: জানেন আলিয়া ভাট ইমরান হাশমির কে হন?

Emraan Hashmi Alia Bhatt Relation: বলিউডের পর্দায় ইমরান হাশমি আর আলিয়া ভাট দুজনেই দর্শকদের দারুণ পছন্দের তারকা। কিন্তু ক্যামেরার পেছনের এক গল্প হয়তো অনেকেরই আজও অজানা। শুনতে অবাক লাগলেও এই দুই তারকার মধ্যে কিন্তু রয়েছে আত্মীয়তার সম্পর্ক। তাঁদের পারিবারিক এই বিশেষ সম্পর্কের আসল সমীকরণটি ঠিক কেমন? জানুন বিস্তারিত।

Bollywood: জানেন আলিয়া ভাট ইমরান হাশমির কে হন?
কীভাবে একে অপরের আত্মীয় তাঁরা?
| Updated on: Aug 18, 2026 | 12:25 PM
Share

ইমরান হাশমি (Emraan Hashmi) আর আলিয়া ভাট, বলিউডের এই দুই তারকাকে পর্দায় নানা চরিত্রে দেখেছেন দর্শকেরা। কিন্তু আপনি কি জানেন, রুপোলি পর্দার বাইরেও তাঁদের মধ্যে এক গভীর আত্মীয়তার টান রয়েছে? শুনতে অবাক লাগলেও সত্যি, আলিয়া আর ইমরান একে অপরের তুতো ভাই-বোন হন। তবে অনেকেই তাঁদের এই পারিবারিক যোগাযোগের আসল গল্পটা জানেন না।

এই সম্পর্কের শিকড় খুঁজতে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক দশক আগের হিন্দি সিনেমায়। ইমরান হাশমির ঠাকুমা ছিলেন চল্লিশের দশকের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। তাঁর আসল নাম মেহেরবানো মহম্মদ আলি। তিনি অমিতাভ বচ্চনের বিখ্যাত ছবি ‘জঞ্জির’-এও একটি স্মরণীয় চরিত্রে অভিনয় করেছিলেন। এই মেহেরবানোর এক বোন ছিলেন, যাঁর নাম শিরীন মহম্মদ আলি। আর এই শিরীন হলেন বলিউডের বিখ্যাত দুই পরিচালক মহেশ ভাট ও মুকেশ ভাটের মা।

সহজ হিসেব অনুযায়ী, মেহেরবানোর ছেলে আনোয়ার হাশমি আর শিরীনের ছেলে মহেশ ভাট সম্পর্কে একে অপরের মামাতো- পিসতুতো ভাই। মহেশ ভাট হলেন আলিয়া ভাটের বাবা। সেই সূত্রে আনোয়ার হাশমির ছেলে ইমরান হাশমি এবং মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট সম্পর্কে একে অপরের তুতো ভাই-বোন (Second Cousins)।

ইমরান হাশমির পারিবারিক শিকড় এভাবেই জড়িয়ে রয়েছে বলিপাড়ার বিখ্যাত ভাট পরিবারের সঙ্গে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও সম্প্রতি দারুণ ছন্দে রয়েছেন ইমরান। সদ্য মুক্তি পাওয়া তাঁর নতুন ছবি ‘আওয়ারাপান ২’ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। প্রায় নব্বই কোটি টাকার গণ্ডি পার করে ছবিটি দর্শকদের নজর কেড়েছে। এর পাশাপাশি খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘গানমাস্টার জি৯’ নামের নতুন একটি ছবিতে।

বলিউডের ঝলমলে দুনিয়ায় আত্মীয়তার এমন অনেক সমীকরণ থাকে যা সাধারণের চোখের আড়ালেই থেকে যায়। তবে আলিয়া এবং ইমরানের এই পারিবারিক যোগসূত্র সামনে আসতেই দুই তারকার ভক্তদের মধ্যে তা নতুন করে কৌতুহল তৈরি করেছে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত