AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hockey World Cup: লিড নিয়েও হার ভারতের, ইংল্যান্ডের কাছে ২-৪ হারে বিপাকে হরমনপ্রীতরা!

Indian Hockey Team: এই হারের ফলে অনেক চাপে পড়ে গেল ভারত। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে হরমনপ্রীতদের। সেই ম্যাচ জিতলেই ২য় রাউন্ডে পৌঁছে যাবে ভারত। গত এক দশকে পাকিস্তানের বিরুদ্ধে হকিতে হারেনি টিম ইন্ডিয়া। কিন্তু, এই পরিসংখ্যান আদৌ কাজে লাগাতে পারবে কি ভারত?

Hockey World Cup: লিড নিয়েও হার ভারতের, ইংল্যান্ডের কাছে ২-৪ হারে বিপাকে হরমনপ্রীতরা!
ভারতীয় হকি টিমImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 18, 2026 | 12:20 PM
Share

আমস্টারডাম : ভারত বনাম গ্রেট ব্রিটেনের গতকালের ম্যাচ দেখলে প্যারিস অলিম্পিকের সেই ভরাডুবি মনে পড়ে যায়। সেবার অতিরিক্ত ডিফেন্সিভ খেলা ভুগিয়েছিল ভারতকে। সেই ম্যাচে ৪৩ মিনিট পর্যন্ত ৯ জন্যে খেলেছিল ভারত। এবার ১১ জন মিলেও সেই ডিফেন্সিভ খেলা খেলতে গিয়েই বিপদ ডেকে আনলেন। ১-২ এগিয়ে গিয়েও ৪-২ হারতে হল টিম ইন্ডিয়াকে।

সোমবার বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ২-৪ গোলে হেরে গিয়েছে ভারত। এই হারের ফলে পরের রাউন্ডে ওঠার জন্য এখন পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে হরমনপ্রীত সিংদের। বুধবার খেলা আছে এই দুই প্রতিবেশী দেশের। গত এক দশকে পাকিস্তানের বিরুদ্ধে হকিতে হারেনি টিম ইন্ডিয়া। কিন্তু, এই পরিসংখ্যান আদৌ কাজে লাগাতে পারবে কি ভারত? ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্য শুরু থেকেই হাই প্রেস করছিল টিম ইন্ডিয়া। ১৩ মিনিটে প্রথম গোল পায় ইংল্যান্ড। স্টুয়ার্ট রাশমেয়ারের পাস থেকে দারুন গোল করে দলকে এগিয়ে দেন নিকোলাস বানডুরাক। গোল খাওয়ার পর বদলে যায় ভারতের গেমপ্ল্যান। পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। ২৪ মিনিটে আবার গোল করে ভারত। অভিষেক নৈনের ক্রস থেকে গোল করে ভারতকে ১-২ এগিয়ে দেন দিলপ্রীত। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ভারত।

ভারতের অতিরিক্ত ডিফেন্সিভ পরিকল্পনাই নেভাল জয়ের আশাকে। ইংল্যান্ডের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় ভারতীয় ডিফেন্স। নিজেদের অর্ধেই সময় কাটাতে দেখা যায় ভারতকে। এই সুযোগ কাজে লাগিয়েই আরও ৩ গোল করে ইংল্যান্ড। ম্যাচ শেষ হয় ২-৪ ফলে। এই হারের ফলে অনেক চাপে পড়ে গেল ভারত। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে হরমনপ্রীতদের। সেই ম্যাচ জিতলেই ২য় রাউন্ডে পৌঁছে যাবে ভারত। তবে ইংল্যান্ডের কাছে ৩ পয়েন্ট খোয়ানোর কারণে পরের রাউন্ডে সেমিফাইনালের লড়াইতেও চাপ বাড়বে ভারতের।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত