Salman Khan Health Update: শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন সলমন
Salman Khan responds to health: বলিউডের ‘ভাইজান’ সলমন খান (Salman Khan)-এর বয়স ৬০ পেরিয়ে গেলেও তাঁকে ঘিরে অনুরাগীমহলের কৌতুহলে এতটুকুও ভাটা পড়েনি। সাম্প্রতিক একটি অনুষ্ঠানে সলমন খানকে ক্লান্ত দেখানোর পর তাঁর স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয় নেটপাড়ায়। অনুষ্ঠানে তাঁকে কিছুটা ক্লান্ত ও শীর্ণ দেখাচ্ছিল বলে দাবি করেন নেটিজেনদের একাংশ। তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই ময়দানে নামলেন খোদ অভিনেতা।

বলিউডের ‘ভাইজান’ সলমন খান (Salman Khan)-এর বয়স ৬০ পেরিয়ে গেলেও তাঁকে ঘিরে অনুরাগীমহলের কৌতুহলে এতটুকুও ভাটা পড়েনি। কদিন আগেই মুম্বাইয়ের একটি সরকারি কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা। কিন্তু সেই অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া নানা ভিডিয়ো ঘিরে তৈরি হয় নতুন চর্চা। অনুষ্ঠানে তাঁকে কিছুটা ক্লান্ত ও শীর্ণ দেখাচ্ছিল বলে দাবি করেন নেটিজেনদের একাংশ। এর পরেই সমাজমাধ্যমে শোরগোল পড়ে যায়, তবে কি শারীরিকভাবে সুস্থ নন তারকা? কাজের অতিরিক্ত চাপ নাকি ভোর পর্যন্ত জেগে থাকার অভ্যাসের জেরে এই রূপ, তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই ময়দানে নামলেন খোদ অভিনেতা।
সোমবার গভীর রাতে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি সাদা-কালো ছবি শেয়ার করেন সলমন খান। নিজস্ব ফার্মহাউসে তোলা সেই ছবিতে কখনও তাঁকে কাউবয় টুপিতে, আবার কখনও বেরেট টুপিতে বেশ শান্ত মেজাজেই দেখা গিয়েছে। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তাঁর দেওয়া সংক্ষিপ্ত বিবরণ বা ক্যাপশন। গম্ভীর মুখের ছবির সঙ্গে অভিনেতা সংক্ষেপে লেখেন, “আপ লোগোঁ কি তবিয়ত ক্যায়সি হ্যায়?” অর্থাৎ, ‘আপনাদের শরীর-স্বাস্থ্য সব ঠিক আছে তো?’ নেটিজেনদের একাংশের মতে, যাঁদের কারণে তাঁর শারীরিক অবস্থা নিয়ে অহেতুক রটনা তৈরি হয়েছিল, তাঁদের উদ্দেশ্যেই এই পরোক্ষ জবাব দিয়েছেন অভিনেতা। পোস্টটি সামাজিক মাধ্যমে আসতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।
View this post on Instagram
অন্য দিকে, কাজের ক্ষেত্রে সলমন খানকে সামনে দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ চলচ্চিত্রে। অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সালমা খান প্রযোজিত এই ছবিটির নাম আগে ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটি বছরের গোড়ার দিকেই প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে যায়। মাঝে সেন্সর বোর্ডের ছাড়পত্র সংক্রান্ত জল্পনা উঠলেও প্রযোজনা সংস্থার তরফ থেকে সেই সমস্ত গুঞ্জন পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে। ট্রোলারদের জবাব দেওয়া হোক কিংবা রূপোলি পর্দা, সলমন যে নিজের শর্তেই চলছেন, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।
