AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরিবারে পর পর দুই অঘটন, তাতেই পাল্টে যায় কাজল-রানির সম্পর্ক

Kajol-Rani: রানি-কাজলকেই করণের সঙ্গে খোলামেলা আড্ডা দিতে দেখে অনেকেই বেশ আনন্দিত হয়েছিলেন। করণও চুটিয়ে আড্ডা দিয়েছিলেন তাঁদের সঙ্গে। পাশাপাশি এমন বেশ কিছু প্রশ্ন সামনে তুলে এনেছিলেন, যা নিয়ে ভক্তমনেও কৌতুহল ছিল প্রথম থেকেই।

পরিবারে পর পর দুই অঘটন, তাতেই পাল্টে যায় কাজল-রানির সম্পর্ক
| Updated on: Nov 10, 2024 | 4:38 PM
Share

অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ও কাজল, দুজনেই একটা সময় দাপটের সঙ্গে বলিউডে রাজত্ব করেছেন। একের পর এক ভাল ছবি তাঁদের দখলে। একের পর এক হিট ছবিও উপহার দিয়ে এসেছেন তাঁরা। একই পরিবারের দুই কন্যা। সম্পর্কে দুই বোন। যদিও তাঁদের মধ্যে বয়সের ফারাক ছিল না তেমন। সেই কারণেই খুব সহজেই হতে পারত তাঁদের বন্ধুত্ব। তাঁরা একে অন্যের সঙ্গে খুব ভাল সম্পর্ক বজায় রাখতে পারতেন। তবে তেমন ছবি অতীতে খুব একটা দেখা যায়নি। কফি উইথ করণ শোয়ে এই জুটিকে একসঙ্গে দেখে অনেকেই বেজায় খুশি। কারণ তাঁদের একসঙ্গে খুব একটা দেখা যেত না একটা সময়। সেই রানি-কাজলকেই করণের সঙ্গে খোলামেলা আড্ডা দিতে দেখে অনেকেই বেশ আনন্দিত হয়েছিলেন। করণও চুটিয়ে আড্ডা দিয়েছিলেন তাঁদের সঙ্গে। পাশাপাশি এমন বেশ কিছু প্রশ্ন সামনে তুলে এনেছিলেন, যা নিয়ে ভক্তমনেও কৌতুহল ছিল প্রথম থেকেই।

করণের কথায়, তাঁদের মধ্যে শুরুতে তেমন একটা বন্ধুত্ব ছিল না, কিন্তু কেন? কাজল উত্তরে বলেছিলেন, “সত্যি তেমন কোনও কারণ ছিল না। খুব স্বাভাবিক দূরত্ব। আমাদের কাছে সেই সময়টা কাজই প্রথম গুরুত্ব পেত।” কাজলের কথা শেষ হতে না হতেই রানি বলে ওঠেন, “কারণ আমরা সবাই ছোট ছিলাম, যে সময় কাজল দিদিকে একটু কেমন লাগত। কাজল পরিবারের ছেলেদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিলেন। এরপর ওরা থাকত শহরে, আর আমরা থাকতাম জুহুতে। তাই খুব একটা দেখাও হত না।” এরপর করণ প্রশ্ন করেন কীভাবে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হল,কাজলের কথায়, “তাঁদের বাবা মারা যাওয়ার পর। যখন রানির বাবা প্রয়াত হন, তিনি কাজলের বাবার সঙ্গে অনেকটা বেশি সময় কাটাতে শুরু করেন। এরপর তিনিও চলে যেতে এই দুইয়ের মধ্যে যোগাযোগ বাড়ে। তখন থেকেই তাঁদের মধ্যে সম্পর্ক সহজ হয়।”

Follow Us
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি