AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অপুর সংসার ‘ ছবির পারিশ্রমিক দিয়ে কী কিনেছিলেন শর্মিলা ঠাকুর? শুনলে চমকে উঠবেন!

পুরনো দিনের গয়নার ডিজাইন তাঁর খুব পছন্দ। 'পুরাতন' ছবি নিয়ে প্রচারে ব্যস্ত এখন শর্মিলা ঠাকুর। খুব শীঘ্রই সেই ছবি মুক্তি পেতে চলেছে। নিঃসন্দেহে বাংলা ছবির দর্শকদের কাছে তা হতে চলেছে পরম পাওয়া।

'অপুর সংসার ' ছবির পারিশ্রমিক দিয়ে কী কিনেছিলেন শর্মিলা ঠাকুর? শুনলে চমকে উঠবেন!
| Edited By: | Updated on: Apr 07, 2025 | 10:14 PM
Share

পরিচালক সুমন ঘোষের আগামী ছবি ‘পুরাতন’-এ অভিনয় করেছেন প্রবাদপ্রতিম অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ছবির প্রযোজক ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ছবিতে শর্মিলা ঠাকুরের মেয়ের চরিত্রে অভিনয় করছেন। সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।

এই ‘পুরাতন’ ছবির প্রচারে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি কথোপকথনে উঠে এল অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নানা অজানা তথ্য। জানা গেল নায়িকার এক অভ্যাসের কথাও। শর্মিলা ঠাকুর জানান, তিনি পুরাতন অ্যান্টিক জিনিস সংগ্রহ করতে ভালবাসেন। নতুন বাড়ি করার পর অনেক জিনিস কিনে নিমেষে ঘর ভরিয়ে দিতে পারেন তিনি। এই প্রসঙ্গেই তাঁকে সুজয় প্রসাদ জিজ্ঞেস করেন, যে তাঁর প্রথম ছবির কিছু স্মৃতি বা মায়ের কোনও শাড়ি রয়েছে? উত্তরে শর্মিলা ঠাকুর জানান, ‘অপুর সংসার’ ছবিতে কাজ করার জন্য তাঁকে মানিকদা অর্থাৎ পরিচালক সত্যজিৎ রায় পাঁচ হাজার টাকা পারিশ্রমিক দিয়েছিলেন। সেই টাকা নিয়ে তিনি সোজা চলে গিয়েছিলেন দোকানে, কেনাকাটা করতে। কী-কী কিনেছিলেন তিনি? উত্তরে নায়িকা হেসে জানান, সোনার গয়না কিনেছিলেন। গলার হার, হাতের কয়েকটা চুড়ি আর কানের দুল। বহু বছর যত্নে রেখে দিয়েছিলেন সেই গয়না। পরবর্তী সময়ে তাঁর দিদি টিঙ্কু ঠাকুরের মেয়ের বিয়েতে পুরো গয়নার সেটটা উপহার হিসেবে দিয়ে দেন। পাশাপাশি শর্মিলা আরও জানান, পুরোনো দিনের গয়নার ডিজাইন তাঁর খুব পছন্দ।

প্রসঙ্গত ‘পুরাতন’ ছবি নিয়ে প্রচারে ব্যস্ত এখন শর্মিলা ঠাকুর। খুব শীঘ্রই সেই ছবি মুক্তি পেতে চলেছে। নিঃসন্দেহে বাংলা ছবির দর্শকদের কাছে তা হতে চলেছে পরম পাওয়া।

Follow Us
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
এইবার মমতার কোন দাবি খারিজ করল ২১ জুলাইয়ে নিহতদের পরিবার?
এইবার মমতার কোন দাবি খারিজ করল ২১ জুলাইয়ে নিহতদের পরিবার?
ডাউন লাইনে ট্রেন আসছে কি না, দেখেনি গেটম্যান! বেঘোরে মৃত্যু
ডাউন লাইনে ট্রেন আসছে কি না, দেখেনি গেটম্যান! বেঘোরে মৃত্যু
ট্রেন বেরোনোর পর রেলগেট খুলল, অন্য দিক থেকে আর একটা ট্রেন আসতেই…
ট্রেন বেরোনোর পর রেলগেট খুলল, অন্য দিক থেকে আর একটা ট্রেন আসতেই…