AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোটি কোটি টাকা আয় করে কোথায় খরচ করেন সলমন? জানলে অবাক হবেন

Salman Khan: সলমন খান। বলিউডের তিনি যেন ‘ব্যাড বয়’। একশ্রেণি সলমন খানের এই ইমেজেই বিশ্বাস রাখেন। তাঁর সঙ্গে মিডিয়ার বচসা, কিংবা ভক্তের সঙ্গে প্রকাশ্যে উগ্র ব্যবহার, সেলেবদের ওপর চোখ রাঙানি, কিংবা অপরাধ জগতে নাম তালিকাভুক্ত হওয়া, কোনও কিছুই বাদ পড়ে না সলমন খানের লিস্ট থেকে।

কোটি কোটি টাকা আয় করে কোথায় খরচ করেন সলমন? জানলে অবাক হবেন
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 10:12 PM
Share

সলমন খান। বলিউডের তিনি যেন ‘ব্যাড বয়’। একশ্রেণি সলমন খানের এই ইমেজেই বিশ্বাস রাখেন। তাঁর সঙ্গে মিডিয়ার বচসা, কিংবা ভক্তের সঙ্গে প্রকাশ্যে উগ্র ব্যবহার, সেলেবদের ওপর চোখ রাঙানি, কিংবা অপরাধ জগতে নাম তালিকাভুক্ত হওয়া, কোনও কিছুই বাদ পড়ে না সলমন খানের লিস্ট থেকে। তিনি যদিও বলিউডের অন্যতম প্রাণকেন্দ্র। তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। সলমন খান বরাবরই একশ্রেণির কাছে আবার ভগবান সমান। গোপনে বহু মানুষের উপকার করেন তিনি। বহু অসুস্থ মানুষ প্রাণ ফিরে পান তাঁরই জন্য। তবে এই নিয়ে প্রকাশ্যে কোনও দিন চর্চা করতে দেখা যায় না সলমন খানকে। করোনার সময় গোটা এক গ্রামের খাবারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। তাঁর ভিলাতে ঠাঁই দিয়েছিলেন বহু মানুষকে। সেই সলমন খানের আয়ের নাকি ৯০ শতাংশই যায় মানুষের উপকারে, সত্যি কি তাই? এক সাক্ষাৎকারে প্রশ্ন করতেই চুপ সলমন খান। তিনি যেন এই প্রসঙ্গে আলোচনা করতে স্বস্তি বোধ করছিলেন না।

কিছুটা ভেবে আমতা-আমতা করে উত্তর দেন, ৯০ শতাংশ না হলেও অধিকাংশটাই যায় এই খাতে। তিনি বলেছিলেন, ”আমাদের পরিবারের কাছে অনেকেই আসেন সাহায্য চাইতে। বাবা একের পর এক চেক সই করতে থাকেন। কারও হাসপাতালের বিল, কারও কঠিন অসুখ। কাউকে ফেরানো হয় না গ্যালাক্সির দরজা থেকে। ফলে আমার ভাগ্য আর বেশি টাকা থাকে না। মাত্র ১০ শতাংশ দিয়ে নিজের খরচ চালাতে হয়। বাবা (সেলিম খান) যেভাবে সবটা দিতে শুরু করেছেন, তাতে দেখলাম আয় না বাড়িয়ে উপায় নেই। আমার সংস্থা ‘বিইং হিউম্যান’ থেকে যে মুনাফা হয়, সেই টাকাও মানুষের সেবাতেই নিয়োজিত হয়।” প্রসঙ্গত, সলমন খানের থেকে যে বিপদে মানুষের পাশে দাঁড়ান তার বহু প্রমাণ রেয়েছে। কাউকে দিয়েছেন আশ্রয়, কাউকে সিনেপাড়ায় ঠাঁই করে দিয়েছে। অর্জুন কাপুরকে বাড়িতে ডেকে তালিম দিতে তিনি। যদিও সেই সম্পর্ক পরবর্তীতে কঠিন রূপ নেয়। তবে এখন তা অতীত। সলমন এখন কেবল ব্যস্ত রয়েছেন একযোগে বলিউডকে দর্শক দরবারে তুলে ধরতে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত