Ranveer Singh: ‘ফ্লার্ট করছ কেন…? দুটো বাচ্চার বাবা হতে চলেছি’, কী ঘটেছে রণবীরের সঙ্গে?
Ranveer Singh news: ক্যামেরা তখন বন্ধ, শুটিং সেটের পরিবেশ হঠাৎ চুপচাপ। শুটিং সেটে কফি বানাতে গিয়ে হালকা ফ্লার্ট শুরু করেছিলেন সহ-অভিনেত্রী! জবাবে সন্তানদের প্রসঙ্গ টেনে কী উত্তর দিলেন রণবীর? ঠিক কী ঘটে সেটে?

ক্যামেরা তখন বন্ধ, শুটিং সেটের পরিবেশ হঠাৎ চুপচাপ । আর ঠিক সেই সময়েই রণবীর সিং (Ranveer Singh)-এর সঙ্গে একটু হাসি-মজায় মেতে উঠতে চেয়েছিলেন সহ-অভিনেত্রী। কিন্তু মিষ্টি কথার জালে আটকে যাওয়া তো দূরের কথা, নিজের এক জবাবেই পুরো নেটপাড়ার মন জয় করে নিলেন বলিউডের এই তারকা!
ঘটনাটি ঘটে একটা কফি ব্র্যান্ডের শুটিং সেটে। কফি বানানোর ব্লেন্ডার মেশিনটা হুট করে খারাপ হয়ে যায়। সেই নীরবতা কাটাতে সহ-অভিনেত্রী তথা মডেল দীক্ষা নারং কফির কেমিস্ট্রি নিয়ে কথা শুরু করেন। তবে রণবীর কিন্তু পুরো বিষয়টিকে তাঁর চেনা মজার মেজাজে ঘুরিয়ে দেন। মুখে মিষ্টি হাসি নিয়ে সোজাসুজি বলে ওঠেন, “তোমরা এত ফ্লার্ট করছ কেন বলো তো! ভাই, আমি কিন্তু দুটো বাচ্চার বাবা হতে চলেছি!” রণবীরের এই চটপটে জবাব শুনে সেটের সবাই হেসে গড়িয়ে পড়েন।
সম্প্রতি সেই ভিডিয়োটি নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন দীক্ষা নিজেই। তিনি জানান, পরিচালক সেটে সবাইকে স্বাভাবিক থাকতে বলেছিলেন। আর মেশিন খারাপ হওয়ার সুযোগেই তিনি রণবীরের সঙ্গে কথা বলতে শুরু করেন। তবে রণবীরের এই বিনয়ী আর হাসিখুশি স্বভাব সেটের সবাইকে সত্যি অবাক করে দিয়েছিল।
View this post on Instagram
ইন্টারনেটে প্রকাশ পাওয়ার পর থেকেই ভিডিয়োটি হু হু করে ছড়িয়ে পড়েছে। নানা রকমের কমেন্টে ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা। কেউ বলছেন, রণবীরের বয়স বাড়লেও এনার্জি রয়েছে আগের মতোই! আবার কারও মতে, দিন দিন রণবীর নাকি অনেকটাই শান্ত আর পরিণত হয়ে উঠছেন।
সময়টা রণবীরের বেশ ভালোই যাচ্ছে। ২০২৪ সালে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোল আলো করে এসেছিল প্রথম সন্তান দুয়া। আর চলতি বছরের এপ্রিল মাসেই তারকা দম্পতি সুখবর দিয়েছেন যে তাঁদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে।
সংসারের পাশাপাশি কাজের জগতেও রণবীর এখন দারুণ ফর্মে। তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে প্রায় ৩,০০০ কোটি টাকার ব্যবসা করে নতুন রেকর্ড গড়েছে। বর্তমানে ৩০০ কোটি টাকা বাজেটের জম্বি ছবি ‘প্রলয়’-এর কাজে ব্যস্ত রণবীর।
