AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাধ্যমিক পাশ করেননি, কোন ক্লাস অবধি পড়েছেন যীশু? নিজেই বললেন

তাঁকে দেখে বা কথা শুনে বোঝার উপায় নেই। তিনটে ভাষার উপর নায়কের দখল সিনেমার দুনিয়ায় চর্চার বিষয়। এমনকী দক্ষিণী ভাষা রপ্ত করে সেখানের ছবিতে নিয়মিত অভিনয় করছেন যীশু সেনগুপ্ত। এর মধ্যে এমন এক সত্যি সামনে এনেছেন নায়ক নিজে মুখে, যা শুনে তাক লেগে যাওয়ার জোগাড় তাঁর অনুরাগীাদের।

মাধ্যমিক পাশ করেননি, কোন ক্লাস অবধি পড়েছেন যীশু? নিজেই বললেন
| Edited By: | Updated on: Feb 11, 2026 | 4:10 PM
Share

তাঁকে দেখে বা কথা শুনে বোঝার উপায় নেই। তিনটে ভাষার উপর নায়কের দখল সিনেমার দুনিয়ায় চর্চার বিষয়। এমনকী দক্ষিণী ভাষা রপ্ত করে সেখানের ছবিতে নিয়মিত অভিনয় করছেন যীশু সেনগুপ্ত। এর মধ্যে এমন এক সত্যি সামনে এনেছেন নায়ক নিজে মুখে, যা শুনে তাক লেগে যাওয়ার জোগাড় তাঁর অনুরাগীাদের।

নায়ক অত্যন্ত প্রতিভাবান, এই নিয়ে প্রায়ই কথা হয়। তবে এক সাক্ষাত্‍কারে যীশু বললেন, ”সকলের যে প্রতিভা থাকে, আমার সেটাই নেই। আমি বেশি দূর পড়াশোনা করিনি। টেকনিক্যালি আমি ক্লাস এইট পর্যন্ত পড়েছি।” যীশু সেনগুপ্ত যে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা করেননি বা কলেজে পড়েননি, সেটা অবাক করার মতোই। তবে এসব ডিগ্রি না থাকলেও, ব্যক্তিগত জীবনে তাঁর পড়াশোনা যথেষ্ট। সেটা তাঁর আচরণ থেকেই স্পষ্ট।

লক্ষণীয় বেশ কম বয়সে অভিনয়ের দুনিয়ার আসেন নায়ক। বাংলা ধারাবাহিকে লিড রোলে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রটি করে বাঙালির ড্রয়িংরুমে ভীষণই জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। তারপর সিনেমার দুনিয়ায় পা রাখেন। বোঝাই যায়, সিনেমা-সিরিয়ালের কাজের ব্যস্ততা সামলাতে গিয়েই ডিগ্রি অর্জনের বিষয়ে নজর দিতে পারেননি নায়ক।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি ক্রিকেট খেলা নিয়েও যীশু মেতে ছিলেন কম বয়স থেকেই। পেশাদার ক্রিকেট খেলার দুনিয়াতেও প্রবেশ করেছিলেন। এই মুহূর্তে সেলিব্রিটি ক্রিকেট লিগে বাংলার টিমের অধিনায়ক তিনি। যীশুর এমন স্বীকারোক্তির ভিডিয়োটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক অনুরাগী লিখেছেন, ”নায়ক যতটা সততার সঙ্গে এই সত্যি সামনে এনেছেন, তা প্রশংসার যোগ্য। তিনি একেবারেই নিরাপত্তাহীনতায় ভোগেন না, এটাই তার প্রমাণ।”