AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যৌনপল্লীর মেয়ের লড়াই, রূপসার পাশে জন, কী ঘটছে জানেন?

এবার সোমলতা আচার্য্য চৌধুরীর গাওয়া গানে দেখা যাবে অভিনেতা জন ভট্টাচার্য আর অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়কে। মুক্তি পেতে চলেছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘একটা গল্প বলার আছে’। এটি 'সারেগামা বাংলা'-র সঙ্গে দেবাঞ্জনের চতুর্থ কাজ। গল্প, সঙ্গীত এবং সিনেম্যাটিক নির্মাণের মেলবন্ধনে তৈরি ‘গল্প বলার আছে’ একটি ভিন্নধর্মী মিউজিক্যাল অভিজ্ঞতা হতে পারে, তেমনই দাবি টিমের।

যৌনপল্লীর মেয়ের লড়াই, রূপসার পাশে জন, কী ঘটছে জানেন?
| Updated on: Aug 05, 2026 | 5:18 PM
Share

এবার সোমলতা আচার্য্য চৌধুরীর গাওয়া গানে দেখা যাবে অভিনেতা জন ভট্টাচার্য আর অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়কে। মুক্তি পেতে চলেছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘একটা গল্প বলার আছে’। এটি ‘সারেগামা বাংলা’-র সঙ্গে দেবাঞ্জনের চতুর্থ কাজ। গল্প, সঙ্গীত এবং সিনেম্যাটিক নির্মাণের মেলবন্ধনে তৈরি ‘গল্প বলার আছে’ একটি ভিন্নধর্মী মিউজিক্যাল অভিজ্ঞতা হতে পারে, তেমনই দাবি টিমের।

দু’ টি সমান্তরাল জগতকে কেন্দ্র করে এগিয়েছে এই গল্প। এক যৌনপল্লীর তরুণীর প্রেম, সমাজের বাধা-বিপত্তির বিরুদ্ধে তার লড়াই এবং ভালোবাসার শক্তিতে নতুন জীবনের সন্ধান—এই আবেগঘন যাত্রাকেই তুলে ধরা হয়েছে এই মিউজিক্যাল ছবিতে।চিত্রগ্রহণ করেছেন সৌভিক বসু, সম্পাদনায় দেবজিৎ সরকার, এবং এডিটিং সুপারভিশনে রয়েছেন সুজয় দত্ত রায়।

মিউজিক্যাল ছবিটি সম্পর্কে দেবাঞ্জন বলেন, “এই মিউজিক ভিডিওর প্রতিটি ফ্রেম আমাদের গোটা টিমের পরিশ্রম, ভালোবাসা আর নিষ্ঠার ফল। প্রতিটি ফ্রেম একদিকে যেমন আমাদের চারপাশের ডিস্টোপিয়ান বাস্তবকে তুলে ধরে, তেমনই ভালোবাসার শক্তিতে গড়ে ওঠা এক ইউটোপিয়ান পৃথিবীর স্বপ্নও দেখায়। সোমলতা আচার্য্য চৌধুরীর সঙ্গে কাজ করা আমার কাছে আজীবনের অভিজ্ঞতা। তিনি বাংলা সঙ্গীত জগতের অন্যতম সেরা কণ্ঠশিল্পী। আমার সবসময়ের চেষ্টা ছিল বাংলা ভাষার গল্পকে আন্তর্জাতিক মানের সিনেম্যাটিক ভাষায় তুলে ধরা। এই মিউজিক্যাল ফিল্ম সেই স্বপ্নেরই প্রতিফলন। জন ও রূপসার সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। আশা করি দর্শকদের এই কাজ ভালো লাগবে।” জন আর রূপসার এই কাজ দর্শকদের কেমন লাগে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা