AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সৃজিতের সুরে শ্রেয়ার গান, চন্দ্রমুখী কৌশানীর পাশে দেবদাস কল্পন

এবার দুর্গাপুজোয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ আসছে। সেই ছবিতে যেরকম রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, তেমনই অভিনয় করছেন মিমি চক্রবর্তী। ছবিতে টোটাকে দেখা যাবে শরৎচন্দ্রর চরিত্রে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত যে উপন্যাস, ‘দেবদাস’, তার একটি অংশ ছবিতে থাকছে।

সৃজিতের সুরে শ্রেয়ার গান, চন্দ্রমুখী কৌশানীর পাশে দেবদাস কল্পন
| Edited By: | Updated on: Sep 29, 2026 | 2:24 PM
Share

এবার দুর্গাপুজোয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ আসছে। সেই ছবিতে যেরকম রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, তেমনই অভিনয় করছেন মিমি চক্রবর্তী। ছবিতে টোটাকে দেখা যাবে শরৎচন্দ্রর চরিত্রে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত যে উপন্যাস, ‘দেবদাস’, তার একটি অংশ ছবিতে থাকছে।

সেখানে দেবদাসের ভূমিকায় দেখা যাবে কল্পন মিত্রকে। আর চন্দ্রমুখীর ভূমিকাতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। কৌশানীর একটি নাচ রয়েছে এই ছবিতে, যার কিছু ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে। এই গানে সুর দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, লিখেছেন শ্রীজাত এবং গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। সব দুর্গাপুজোতেই যে বাঙালিরা শ্রেয়া ঘোষালের গাওয়া একটা গান, বাংলা ছবিতে পান, সেরকম নয়। এবার পুজোতে যেহেতু শ্রেয়ার গলাতেও একটা গান মুক্তি পাচ্ছে দুর্গাপুজোর সময়, তাই সেই ব্যাপারটা নিয়ে শ্রেয়ার অনুরাগীরা অত্যন্ত খুশি।

কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে ‘কিলবিল সোসাইটি’ ছবিতে সৃজিত মুখোপাধ্যায় কাজ করেছিলেন। কৌশানীকে আবার তিনি নিয়ে এলেন একটি বিশেষ চরিত্রে তাঁর নতুন দুর্গাপুজোর ছবিতে। কৌশানীর বিপরীতে দেখা যাচ্ছে কল্পন মিত্রকে। কল্পনকে দেবদাসের চরিত্রে কেন ভাবলেন সৃজিত? পরিচালক জানালেন, ”’ফেলুদা ফেরত’ থেকেই আমার কল্পনের সঙ্গে কাজের শুরু। তারপর ‘পদাতিক’ আর ‘উইঙ্কল টুইঙ্কল’-এ একসঙ্গে কাজ হয়েছে। এবার দেবদাস চরিত্রের জন্য একটা ক্লাসিকাল মুখ দরকার ছিল। কল্পনকে চরিত্রটার প্রস্তাব দিই। ও রাজি হয়ে যায়।” এখন দুর্গাপুজোতে এই ছবি কেমন লাগে দর্শকদের, সেটাই দেখার অপেক্ষা।

Follow Us