AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন বাড়িতে গৃহপ্রবেশ করলেন কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত নিজের প্রযোজনা ও পরিচালনায় নতুন নতুন কাহিনি দর্শকদের সামনে নিয়ে আসছেন। তাঁর সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি 'ইমার্জেন্সি' দর্শকদের ভালোবাসা পেয়েছে।

নতুন বাড়িতে গৃহপ্রবেশ করলেন কঙ্গনা
| Edited By: | Updated on: May 01, 2025 | 5:16 PM
Share

এমনিতে নিজের কাজের জন্য যতটা চর্চায় থাকেন বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াত, ততটাই চর্চিত থাকেন নিজের ব্যক্তিগত জীবনে আলটপকা মন্তব্যের জন্য। সম্প্রতি কঙ্গনা ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি দলের হয়ে সাংসদ নির্বাচিত হন। তবে নিজের সিনেমার কাজ ও রাজনৈতিক দায়িত্ব নিয়েই ব্যস্ত থাকেন কঙ্গনা। অবশেষে দিল্লির সাংসদদের জন্য বরাদ্দ বাংলোতে গৃহপ্রবেশ করলেন। ৩০ এপ্রিল অক্ষয়তৃতীয়ার শুভ দিনে দিল্লির এই বাড়িতে গৃহপ্রবেশ সারলেন। পরনে শাড়ি সাবেকি সাজে মাথায় মঙ্গল ঘট নিয়ে বাড়িতে প্রবেশ করেন। পুজোর আয়োজন করেন। সঙ্গে ছিল তাঁর পরিবারের সকলে।তাঁর  স্যোসাল মিডিয়ায় পোস্ট করেছেন গৃহপ্রবেশের ছবি। তাতে কঙ্গনা  লেখেন, ‘অবশেষে আমি দিল্লির বাড়িতে প্রবেশ করার সময় বের করতে পারলাম।’

প্রসঙ্গত, হিন্দি সিনেমার জগতে কঙ্গনাকে হিরোইন না বলে শিরো বলা যেতেই পারে, নিজের প্রযোজনা ও পরিচালনায় নতুন নতুন কাহিনি দর্শকদের সামনে নিয়ে আসছেন। তাঁর সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’ দর্শকদের ভালোবাসা পেয়েছে। ইতিমধ্যে চারটি জাতীয় পুরস্কার অভিনেত্রীর ঝুলিতে। পদ্মশ্রী পদকেও ভূষিত হয়েছেন কঙ্কনা রানাওয়াত।  খবরে শোনা যাচ্ছে এর পর অভিনেত্রী তাঁর সুপারহিট ছবি ‘তনু ওয়েডস মনু’ ছবির সহ-অভিনেতা  আর মাধবনের সঙ্গে অভিনয় করতে চলেছেন  নতুন একটি প্রজেক্ট।যা শোনা যাচ্ছে, এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার হতে চেলেছে। 

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী